ফিফার আয়োজনে টায়ার-১ এ দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ ও মালদ্বীপ। এ উপলক্ষ্যে মালদ্বীপ জাতীয় ফুটবল দল সোমবার বাংলাদেশে পৌঁছেছে। বিমানবন্দরে মালদ্বীপ দলকে অভ্যর্থনা জানান বাফুফের সদ্য নির্বাচিত তিন সদস্য।
ফ্রেন্ডলি ম্যাচের আগের দিন ১২ নভেম্বর দুই দলের অধিনায়ক ও কোচ সংবাদ সম্মেলন করবেন। ওই সংবাদ সম্মেলনটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এছাড়া দুই দল আগামীকাল পৃথক সময়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৮০০ টাকা, ক্যাটাগরি-১ এর জন্য রাখা হয়েছে ৫০০ টাকা এবং ক্যাটাগরি-২ এর জন্য রাখা হয়েছে ৩০০ টাকা।
ফ্রেন্ডলি দুটি ম্যাচের দুটিই হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। প্রথম ম্যাচটি হবে ১৩ নভেম্বর এবং দ্বিতীয় ম্যাচটি হবে ১৬ নভেম্বর।







