ফুটবল

ইতিবাচক ফলাফলের জন্য মুখিয়ে খেলোয়াড়রা: ক্যাবরেরা

বাংলাদেশ ক্রিকেটার ক্যাবরেরা, পেশাদার খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ক্যাবরেরা পেশাদার খেলোয়াড়, বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে নিরপেক্ষ ভেন্যু কাতারে অবস্থান করছে বাংলাদেশ দল। সবকিছুই ঠিকঠাক চলছে, জানিয়েছেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ আগামীকালের ম্যাচের জন্য মূল প্রস্তুতি নেবে আজ, এমন জানিয়েছেন ক্যাবরেরা।

ম্যাচের সময় নিয়ে ক্যাবরেরা বলেছেন, ‘সকালে যেমন গরম থাকে আমরা তেমন আবহাওয়াই আশা করেছিলাম। কিন্তু ম্যাচ হবে রাত ১০টায় এবং সন্ধ্যার পর থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়া শুরু করে। আশা করছি ম্যাচের সময় তেমন কোনো অসুবিধা হবে না।’

‘দীর্ঘ ভ্রমণের পর অনুশীলনে দলের সবাই বেশ ভালো রিকভারি করেছে। লেবাননের বিপক্ষে প্রস্তুতির মূল পর্বটা আজ শুরু হবে, খেলার আগে এটাই শেষ এবং আগামীকাল অল্প কিছু বিষয় থাকছে। সবকিছু ঠিকঠাক আছে। খেলোয়াড়রা ইতিবাচক ফলাফলের মাধ্যমে গ্রুপপর্ব শেষ করার জন্য মুখিয়ে আছে।’

মঙ্গলবার ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় লাল-সবুজের দল লেবাননের মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজনৈতিক অস্থিরতা থাকায় নিরপেক্ষ ভেন্যুতে খেলা গড়াবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।

বিষয়:কাতার ক্যাবরেরা বাংলাদেশ বিশ্বকাপ বাছাই-২০২৬ লেবানন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…