চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজ দেশের খেলা হলে অন্যরকম অনুভূতি কাজ করে’

বলছেন শামীম আরা নিপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ২৯, মে ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
খেলাধুলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড় ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম আরা নীপা, দেশের সবচেয়ে বড় তারকা নৃত্যশিল্পী। অতিথি হয়ে এসেছেন বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিপক্ষের ম্যাচ দেখতে। ম্যাচ শেষে পুরস্কার তুলে দিলেন সেরা খেলোয়াড়ের হাতে। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, বাংলাদেশের এমন ম্যাচ দেখে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

‘কাবাডি খেলা আমাদের একটি কৃষ্টি। ছোটবেলা থেকে দেখে আসছি, বিশেষ করে ঢাকার বাইরে গ্রামে গেলে ছেলেরা কাদার মধ্যে খেলে। এটা তো আমাদের একটি নিজম্ব খেলা, জাতীয় খেলা। সেক্ষেত্রে দেখা হয়, কিন্তু এমন আনুষ্ঠানিকভাবে দেখা হয়নি। খুবই ভালো লাগলো আজকে এখানে এসে। কারণ খেলাধুলা এবং আমরা যে কাজটা (নৃত্য) করি অনেকটাই মিল আছে।’

‘শারীরিক কসরত করেই আমাদের কাজটা করতে হয়। আর যখন নিজের দেশের খেলা হয় এবং তারা ভালো খেলে তখন অন্যরকম একটি অনুভূতি কাজ করে। আজকে আমার অনুভূতি ভীষণ ভালো, নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আজকে আমাদের দেশ জিতেছে। আমি চাইব আমাদের দেশ লাল-সবুজের পতাকা নিয়ে অনেক দূর এগিয়ে যাক।’

Banglabid

শিরোপা ধরে রাখার আশা করছেন এ নৃত্যশিল্পী। বলেছেন, ‘নিশ্চয় শিরোপা অক্ষুন্ন রাখার আশা করব। খেলাধুলায় আমরা অনেক দূর এগিয়েছি। আমরা যদি সঠিক পৃষ্ঠপোষকতা এবং ভালো ভালো খেলোয়াড়দের একসাথে করে অনুশীলন করাই, আমার বিশ্বাস, কারণ সংস্কৃতি, খেলাধুলা আমাদের রক্তে মিশে আছে, নিজস্ব একটা শক্তি আছে এই মাটিতে। আমরা যদি সঠিকভাবে তাদের পরিচর্যা করি তাহলে আমাদের সুন্দর ভবিষ্যত আছে।’

নিজের খেলাধুলার প্রসঙ্গ টেনে এ তারকা আরও জানান, ‘আমি খেলাধুলা বেশি পারতাম না, ওই পিছনে পিছনে থাকতাম। আমি যেহেতু একটা অঙ্গনের সাথে আমি জড়িত ছিলাম, নাচ করেছি, খেলাধুলার সাথে তেমন জড়িত ছিলাম না তবে ভালো লাগে। সেভাবে মাঠে গিয়ে খেলা দেখা হয় না, তবে টিভিতে খেলা দেখি। যখন বাংলাদেশের সাথে অন্য দলগুলো খেলে সেগুলো দেখতে আমার বেশি ভালো লাগে। সমর্থন নিজের মধ্যে চলে আসে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবাডিবঙ্গবন্ধু কাপ কাবাডিবাংলাদেশলিড স্পোর্টসশামীম আরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‌্যাবের নতুন ডিজি ব্যারিস্টার হারুন অর রশিদ

পরবর্তী

নতুন কোচের কৌশল খোলাসা করলেন সাবিনা

পরবর্তী
সাবিনা নতুন কোচের কৌশল ব্যাখ্যা করছেন, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কোচের কৌশল খোলাসা করলেন সাবিনা

ওবায়দুল কাদের সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদ সংস্থার মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর এপিএস-ডিপিএসের নিয়োগ বাতিল প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT