চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবাডিতে টানা চতুর্থ আন্তর্জাতিক শিরোপার আশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ২০, মে ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

‘বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি’ টুর্নামেন্টের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। টানা তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের জন্য এটি শিরোপা অক্ষুন্ন রাখার মিশন। এ আসরে বিদেশ থেকে কোনো কোচ আনেননি ফেডারেশন, দেশীয় কোচে আস্থা রেখে শিরোপা জিততে চায় লাল-সবুজের দল। 

সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি’ টুর্নামেন্টের চতুর্থ আসরপূর্ব সংবাদ সম্মেলন এ কথা বলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘এবারের আসরের জন্য আমরা পরীক্ষামূলকভাবে নিজেদের কোচ রেখেছি। খেলাতে এবার আমরা বিদেশি কোচ আনিনি। কিছু দিন আগে খেলোয়াড়েরা বিদেশে প্রশিক্ষণ করেছে। সুতরাং আমরা আশা করছি তারা ভালো করবে।’

‘তারপর আমরা খেলোয়াড় অন্বেষণের মাধ্যমে অনেক খেলোয়াড় খুঁজে বের করব, তারপর তাদের ভারতে প্রশিক্ষণে পাঠাব। ভারতে কাবাডি একটি প্রতিষ্ঠানের মত হয়ে গেছে। ভারত অনেক বড় একটি দেশ, এবং সেখানে প্রায় ২০টির মত কাবাডি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কিন্তু আমাদের এখানে সেভাবে কিন্তু কোনো প্রতিষ্ঠান গড়ে উঠেনি। আমি আশা করব যারা বেসরকারী বিনিয়োগকারী আছেন, তারা যদি এক্ষেত্রে বিনিয়োগ করেন তাহলে কাবাডি ফেডারেশনের উপকার হবে এবং কাবাডিতে আমাদের যে লক্ষ্য তা পূরণ হবে।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নানারকম কর্মসূচির মাধ্যমে কাবাডি উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমাদের জাতীয় খেলা কাবাডিকে বিশ্ব পরিসরে মেলে ধরছি। অপর এক প্রশ্নে বলেন ঢাকাতে আলাদা একটা কাবাডি কমপ্লেক্স করার চেষ্টা চলছে। ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব দিয়েছি।’

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে মহাদেশীয় পর্যায়ে সম্প্রসারণ করতে এবারও এশিয়ার বাইরে ইউরোপ-আফ্রিকা মহাদেশের একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১২টি দল অংশ নিচ্ছে। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে ২৬মে থেকে কোর্টে খেলা গড়াবে। দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে। তারপর ফাইনাল। শিরোপার মঞ্চ দিয়ে ৩ জুন টুর্নামেন্ট শেষ হবে।

Reneta

ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান, সাউথ কোরিয়া, মধ্যপ্রাচ্যের ইরাক, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সাউথ এশিয়ার নেপাল, শ্রীলঙ্কা আর স্বাগতিক বাংলাদেশ অংশ দিচ্ছে টুর্নামেন্টে।

শুরুর আসর থেকে অপরাজিত হ্যাটট্রিক শিরোপাধারী বাংলাদেশ খেতাব ধরে রাখতে লড়বে। টুর্নামেন্টের ভেন্যু মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবাডিকাবাডি ফেডারেশনবঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টবাংলাদেশমামুনমাশরাফিলিড স্পোর্টসহাবিব
শেয়ারTweetPin

সর্বশেষ

জর্ডান পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হচ্ছে স্কালোনির

জুন ২৭, ২০২৬

কলম্বিয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন পর্তুগাল কোচ

জুন ২৭, ২০২৬

বাসারকে জীবনানন্দ রূপে দেখে মুগ্ধ আবুল হায়াত!

জুন ২৭, ২০২৬

ব্রাজিলের ধাপে ধাপে উত্থান ভালো লাগছে: কাজী কামাল

জুন ২৭, ২০২৬

তারুণ্যে বিপ্লবে বিদ্রোহী নজরুল: অনন্য গবেষণাগ্রন্থ

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT