চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টানা পাঁচ জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর আরও দুই ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজ দল। আগের ম্যাচে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে এবার নেদারল্যান্ডসের সঙ্গেও বড় জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ।

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে রোববার টসে জিতে ব্যাটিং বেছে নেন নেদারল্যান্ডস অধিনায়ক বাবেট ডি লিডে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। জবাবে ৭ উইকেট ও ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশের মেয়েরা।

ডাচদের দেয়া ১০৩ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ৬ রানে দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুয়াইরিয়া ফেরদৌসকে (০) হারিয়ে বেশ চাপে পড়ে টিম টাইগ্রেস। তবে অধিনায়ক জ্যোতির দুর্দান্ত ফিফটি ও সোবহানা মোস্তারির ২৩ বলে ৩৩ রানের ইনিংসে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অপরাজিত থেকে ৭ চারে ৪৪ বলে ৫০ রান করেন জ্যোতি। এছাড়া শারমিন আক্তার খেলেন ২৮ বলে ১৩ রানের একটি ইনিংস।

ডাচদের হয়ে আইরিস জুইলিং, হেদার সিজার্স ও হান্না ল্যান্ডহির নেন একটি করে উইকেট।

এর আগে নাহিদা আক্তার-মারুফা আক্তারদের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডসের মেয়েরা। রবিনে রিজকের ৪৫ বলে ৩৯ এবং সানিয়া খুরানার ৩৭ বলে ৪৩ রানের ইনিংস ছাড়া বাকিদের কেউই আর দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১০২ রানে থামে ডাচরা।

Reneta

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১০ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদা। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন মারুফা, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিনেদারল্যান্ডসবাংলাদেশমারুফামেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT