চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১০, মে ২০২৬
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ১২ জুন ইংল্যান্ড এবং ওয়েলসে গড়াবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ । আসর সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির দলে সবশেষ খেলা শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড থেকে পরিবর্তন এসেছে একটি। অবশ্য বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে দলটি। বাংলাদেশ ছাড়া বাকি দুটি দল হচ্ছে স্বাগতিক স্কটল্যান্ড আর নেদারল্যান্ডস।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে স্কোয়াড ঘোষণা করেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ ও সালমা খাতুন। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা, তার জায়গায় এসেছেন তাজ নেহার। অবশ্য লঙ্কানদের বিপক্ষে সিরিজে তাজ নেহার স্ট্যান্ডবাই ছিলেন।

তাজ নেহারকে দলে নেয়ার ব্যাখ্যা দিয়েছেন সাজ্জাদ আহমেদ। লোয়ার অর্ডার শক্তিশালী করার জন্য দলে নেয়া হয়েছে তাকে। এখন পর্যন্ত ৮টি-টুয়েন্টিতে কেবল ৪৪ রান করলেও ব্যাট হাতে সামর্থ্যের জানান দিয়েছেন তাজ।

নিয়মিত অধিনায়ক নিগার সুলতানার হাতেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার। নতুন মুখ হিসেবে বিশ্বকাপে এসেছেন জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাই এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বমঞ্চে যাচ্ছেন এই ওপেনার।

আসরে ১ নম্বর গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ শক্তিশালী চার দল। আসরে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।

আসর সামনে রেখে আগামী ২৫ ত্রিদেশীয় সিরিজ খেলতে স্কটল্যান্ড যাবে বাংলাদেশ। সেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরের ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। সিরিজের সবগুলো ম্যাচ গড়াবে এডিনবার্গের ঐতিহ্যবাহী ‘দ্য গ্রাঞ্জ ক্লাব’ মাঠে।

Reneta

সিরিজ শেষে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। ১৪ জুন এজবাস্টনে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৭ জুন হেডিংলিতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া, ২০ জুন হ্যাম্পশায়ার বোওলে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ২৫ জুন ওল্ড ট্রাফোর্ডে লড়বে ভারত এবং বাংলাদেশ। ২৮ জুন লর্ডসে গ্রুপপর্বের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল।

দুই গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে লড়বে মোট ১২ দল। এর মধ্যে ৮ দল সরাসরি এবং ৪ দল এসেছে বাছাইপর্ব পেরিয়ে। গ্রুপপর্বের লড়াই শেষে দুই গ্রুপ থেকে সেরা ২টি করে মোট ৪ দল যাবে সেমিফাইনালে। ৩০ জুন বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। ২ জুলাই মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। দুটি ম্যাচই হবে দ্যা ওভালে। ৫ জুলাই লর্ডসে মাঠে গড়াবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
​
​বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়েলসজ্যোতিবাংলাদেশলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মা হওয়ায় ক্যারোলিনকে অভিনন্দন জানিয়ে মিনাবে শিশুহত্যার কথা স্মরণ করাল ইরান

মে ১০, ২০২৬

দ্রুততম সেঞ্চুরির পর যা বললেন মেসি

মে ১০, ২০২৬

মিরপুরে বৃষ্টি, ভেসে যেতে পারে তৃতীয় দিনের বাকি খেলা

মে ১০, ২০২৬

যে কারণে বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ভিনি-এমবাপে

মে ১০, ২০২৬

মঞ্চে নারী ভক্তের অদ্ভুত কাণ্ডে অস্বস্তিতে আতিফ আসলাম

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT