চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানে আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টায় বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানে হতে যাওয়া মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের দলের অনুশীলন পর্ব। আসর শুরু হওয়ার পাঁচ দিন আগেই সেখানে পৌছেছে বাংলাদেশের মেয়েরা। কোচ পিটার জেমস বাটলার ছুটিতে থাকায় তার পরামর্শে দল পরিচালনা করছেন মাহবুবুর রহমান লিটু এবং সহকারী কোচ আবুল হোসেন। আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার জন্যই মূলত আগেভাগে যাওয়ার পরিকল্পনা করেছিল বাংলাদেশ দল।

লিগপদ্ধতির আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। আসরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি হবে শিরোপার মালিক। উদ্বোধনী ম্যাচ হবে ২০ আগস্ট, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক ভুটানের বিপক্ষে। খেলা হবে চাংলিমিথাং স্টেডিয়ামে। ২২ আগস্ট ভারত, ২৪ আগস্ট নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

প্রথম দিন অনুশীলনী শেষে বাফুফের ভিডিও বার্তায় দলের অবস্থা, আবহাওয়া এবং লক্ষ্যের কথা জানিয়েছে খেলোয়াড় উম্মে কুলসুম এবং টিম ম্যানেজার মাহমুদা আক্তার।

ম্যানেজার মাহমুদা ভিডিও বার্তায় বলেছেন, ‘দলের অবস্থা খুবই ভালো, যেহেতু আমরা আগে এসেছি। মূলত আবহাওয়ার সাথে মিলিয়ে নিতেই আগে আসার পরিকল্পনা। এখানে প্রচুর বৃষ্টি হয়। আবার যখন রৌদ উঠে তখন প্রচুর রৌদ থাকে। সব কিছু মোকাবেলা করতে পারবো, আশা করছি ভালো কিছু হবে।’

ভুটানে আগে পৌছাতে পেরে আশাবাদী টিম ম্যানেজার, ‘আমরা তিন থেকে চার দিন আগে এসেছি, অবশ্যই খেলোয়াড়রা খাপ খাওয়াতে পারবে। যেহেতু প্রথম ম্যাচ স্বাগতিকদের সাথে, তাই আগে আসাটাও কাজে লাগানো যাবে। যদিও প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগে এসে আমার মনে হয় ভালো হয়েছে।’

জয়ের লক্ষ্যেই আছে বাংলাদেশ দল, এমনটাই বলেছেন উম্মে কুলসুম, ‘দলের অবস্থা ভালো, সবাই আজকে সকালে অনুশীলন করেছি। আমাদের লক্ষ্য শিরোপা জেতা। আজকে প্রথম দিন সবাই ভালোই অনুশীলন করেছি, কিন্তু কিছুটা কষ্ট হয়েছে। এভাবে অনুশীলন করতে থাকলে আমরা খাপ খাওয়াতে পারবো।’

ট্যাগ: কুলসুমবাংলাদেশভারতভুটানমাহমুদালিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে মেঘ-ভাঙা বৃষ্টিতে নিহত বাড়ছে

পরবর্তী

কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প-পুতিন বৈঠক

পরবর্তী
ট্রাম্প ও পুতিনের বৈঠক, শান্তি প্রচেষ্টার জন্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প-পুতিন বৈঠক

চ্যানেল আই অনলাইন, শবনমের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি শবনমের জন্মদিনে চ্যানেল আইয়ে 'আম্মাজান'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT