নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম গর্বিত সদস্য হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রূপপুরের পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিতে সক্ষম হবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।






