প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বিশ্বে খাদ্য উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সোমবার ২৪ জুলাই ইটালির রাজধানী রোমে আয়োজিত জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সামিট ও ২ স্টকটেকিং মোমেন্ট-২০২৩ ’এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতে পাঁচটি প্রস্তাবনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।








