চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের প্রতিটি দল বাংলাদেশের বিষয়ে ঐক্যবদ্ধ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ভারত আমাদের সব সময়কার বন্ধু। আমাদের সুখে-দুঃখে ভারত পাশে থাকে। ভারতের প্রতিটি দল একটি জায়গায় ঐক্যবদ্ধ। সেটি হলো- বাংলাদেশের সাথে সম্পর্ক।

তিনি বলেন: এছাড়াও ভারত আমাদের শুধু নিকটতম প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নয়, ভারতের সাথে আমাদের রয়েছে ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগলিক সেতুবন্ধন। মহান মুুক্তিযুদ্ধে আমাদের প্রতি তাদের সমর্থন, সর্বক্ষেত্রে সহযোগিতা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না। আমরা সব সময় ভারত সরকার ও ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞ।

শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সমাপনী দিনে সভাপতির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন: আসুন আমরা প্রতিজ্ঞা করি, সকল ভেদাভেদ ভুলে জনগণের উন্নয়নের জন্য কাজ করবো। আমরা বঙ্গবন্ধুর নীতিতেই এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ছিল ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পররাষ্ট্রনীতি নিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও এগিয়ে যাবে।

শেখ হাসিনা বলেন: ভারতের সাথে আমাদের বর্তমান সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। প্রতিবেশীদের সাথে ভারতীয় প্রধামন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ অবস্থান প্রশংনীয়। তিনি মহামারীতে প্রতিবেশীদের কাছে করোনা টিকা পাঠিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন। বাংলাদেশকে করোনা টিকা উপহার দিয়েছেন।  বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। নরেন্দ্র মোদির এই আন্তরিক অবস্থান প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

এসময় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ সকল শহীদকে স্মরণ করে বলেন: বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ দেশকে আদর্শহীন করার চেষ্টা করা হয়েছিল। আদর্শহীন কোনো জাতি কখনও কিছু অর্জন করতে পারে না।  বাংলাদেশ ২১ বছর মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধীরা নেতৃত্ব দিয়েছে।  আমরা ক্ষমতায় এসে পুনরায় মুক্তিযুদ্ধের আদর্শের  ফিরে এসেছি।  বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে। বাংলাদেশ এগিয়ে যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধামন্ত্রী শেখ হাসিনাসুবর্ণজয়ন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

উপজেলায় এমপিদের ‘পরিদর্শন কক্ষ’: সমন্বয় নাকি নিয়ন্ত্রণ!

এপ্রিল ২২, ২০২৬

‘ডন ৩’ বিতর্কে ফারহানের সঙ্গে সমঝোতার পথে রণবীর?

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতিয়ায় অবৈধভাবে মজুতকৃত জ্বালানি জব্দ, আটক ১

এপ্রিল ২২, ২০২৬

প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের অভিযোগে অটোচালক আটক

এপ্রিল ২২, ২০২৬
সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT