ক্রিকেট

প্রথম সেশনে কোণঠাসা আয়ারল্যান্ড

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেটাররা খেলছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৬ ওভারে ৩ উইকেটে ৬৫ রান। বাংলাদেশের বিপক্ষে প্রথম সেশনে আয়ারল্যান্ডের সংগ্রহ। মিরপুর টেস্টে দ্রুত উইকেট হারিয়ে সাবধানে ব্যাট করছে সফরকারীরা। দিনের প্রথম সেশনে বোলিং করেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট। 

আয়ারল্যান্ডের দুই ওপেনার সাজঘরে ফেরেন ১০ ওভারের মধ্যে। পেসার শরিফুলের পর উইকেট তুলে নেন ইবাদত। সিরিজের একমাত্র টেস্টের শুরুতেই টাইগারদের পেস আগুনে পোড়েন আইরিশ ব্যাটাররা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন অ্যান্ডি ব্যালবির্নে। অধিনায়ককে হতাশ করেন মারে কমিন্স। ইনিংসের পঞ্চম ওভারে শরিফুলের বলে হন এলবিডব্লিউ। ৫ রান করে ফেরেন। আয়ারল্যান্ডের সংগ্রহ তখন ১১ রান।

দশম ওভারের শেষ বলে জেমস ম্যাককলাম ইবাদতের শিকার হন। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রানে। আয়ারল্যান্ডের সংগ্রহ তখন ২৭ রান।

দলীয় ৪৮ রানে তাইজুলের বাঁহাতি স্পিনে এলবিডব্লিউ হন ব্যালবির্নে। আয়ারল্যান্ড অধিনায়ক ৫০ বলে করে যান ১৬ রান। হ্যারি টেক্টর ৪৯ বলে ১৮ ও কার্টিস ক্যাম্ফের ১৫ বলে ৯ রানে অপরাজিত আছেন।

বিষয়:টেস্ট বাংলাদেশ-আয়ারল্যান্ড মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…