চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ উইকেটই পেসারদের, লণ্ডভণ্ড আয়ারল্যান্ড ব্যাটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির প্রভাবে উইকেট কিছুটা পক্ষে থাকবে। প্রথম ওভারগুলোতে পেসাররা ভালো সুইং পাবেন। উইকেটে ব্যাটারদের জন্য কঠিন সময় অপেক্ষায়! টসের আগে পিচ রিপোর্টে এমনই জানিয়েছিলেন আতহার আলী। তার কথাগুলো সঠিক প্রমাণ করে টাইগার পেসাররা লাইন-লেন্থ বজায় রেখে আয়ারল্যান্ডের ইনিংসে কাঁপন ধরিয়েছেন।

এ প্রতিবেদন লেখার সময় আইরিশদের সংগ্রহ ২২ ওভারে ৮ উইকেটে ৭৯ রান। কার্টিস ক্যাম্ফের ২৬ এবং গ্রাহাম হিউম রানের খাতা না খুলে ক্রিজে আছেন। এই ৮ উইকেটের সবকটি হাসান-তাসকিন-ইবাদতরা ভাগ করে দিয়েছেন।

অতিথি অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নে ৬ রান করে সাজঘরে ফিরলে চতুর্থ উইকেটের পতন ঘটেছিল। তাসকিনের বলে আলগা শট খেলে প্রথম স্লিপে শান্তর তালুবন্দি হন তিনি।

Banglabid

এরপর বাইশ গজে শুরু হয় ইবাদত হোসেনের ঝড়। ১৯তম ওভারের পঞ্চম বলে ২৮ রান করা লোর্কান টাকারকে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন। পরের বলে রানের খাতা না খোলা জর্জ ডকরেলের স্টাম্প উপড়ে দিয়ে হ্যাটট্রিকের আশা জাগান।

অ্যান্ডি ম্যাকব্রেইনে এক রান করে মিডউইকেটে নাসুম আহমেদের হাতে ধরা পড়েন। বল হাতে তাসকিন তুলে নেন তার দ্বিতীয় উইকেট। দুই বল পর শূন্য রানে মার্ক অ্যাডাইরকে বোল্ড করে তৃতীয় শিকার পকেটে পোরেন।

এর আগে দারুণ লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে চলা হাসান মাহমুদের হাত ধরে বাংলাদেশ পেল প্রথম সাফল্য। আয়ারল্যান্ডের ডানহাতি ওপেনার স্টিফেন ডোহেনি অফস্টাম্পের বাইরের বল ব্যাটে লাগিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে সহজ ক্যাচ দেন। পরে একই ওভারে পল স্টার্লিং ও হ্যারি টেক্টরকে ফেরান টাইগার গতিতারকা।

Reneta

২১ বলে একটি চারে ৮ রান করেন ডোহেনি। সাবধানী শুরুর পরও বিপদ এড়াতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারেই ফিরতে হয় সাজঘরে। ১২ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা।

২২ রানের সময় ৭ রানে থাকা পল স্টার্লিংকে এলবিডব্লিউ করেন হাসান। তিন বল পর হ্যারি টেক্টরকে শূন্য রানে এলবি করেন এ তরুণ পেসার। ৫ ওভারে এক মেডেনে ১৬ রানে ৩ উইকেট তুলেছেন হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদততাসকিনলিড স্পোর্টসসিলেটহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT