চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ রানে ৫ উইকেট হারিয়ে ২৭৪-এ অলআউট বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৭৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। রয়ে যায় ৭টি বল। শেষদিকে প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেনি সফরকারীরা। অনায়াসেই তিনশ ছোঁয়ার সুযোগ ছিল টাইগারদের সামনে।

চেমসফোর্ডে তামিম ইকবালের অসাধারণ ফিফটি, মুশফিকুর রহিমের লড়াকু ব্যাটিং, মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ইনিংসের পরও থামতে হয়েছে আড়াইশ পেরিয়ে।

৫৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ তখন ৪৫.৩ ওভারে ২৬১ রান। মি. ডিপেন্ডেবল আউট হওয়ার পর এসেছে মাত্র ১৩ রান।

ওয়ানডে সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে পরীক্ষা-নীরিক্ষা করে বাংলাদেশ। চোটের কারণে সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় অভিষেক হয় পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর। ৩২ বছর বয়সে ওয়ানডে ক্যাপ মাথায় পড়েন রনি তালুকদার। যদিও প্রথম ম্যাচে সফল হতে পারেননি। ১৪ বলে ৪ রান করে ফেরেন সাজঘরে।

রানে ফেরেন তামিম ইকবাল। ৬৯ রানের ইনিংস খেলেন ৮২ বলে। মারেন ৬টি বাউন্ডারি। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস উভয়ই করেন ৩৫ রান। আগের ম্যাচের ফিনিশার মুশফিক ফিফটির কাছে গিয়ে আউট হন।

মিরাজ  ৩৯ বলে ৩৭ রান করে আউট হন। তারপর দ্রুত শেষের উইকেটগুলো হারায় বাংলাদেশ। টেলের ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি সফরকারীরা।

Reneta

আয়ারল্যান্ডের পেসার মার্ক অ্যাডায়ার নিয়েছেন চারটি উইকেট। অ্যান্ডি ম্যাকব্রিন ও জর্জ ডকরেল নেন দুটি করে উইকেট।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেমসফোর্ডতৃতীয় ওয়ানডেবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক আসনের জন্য ভর্তি পরীক্ষা দেবে প্রায় ৪০ জন

পরবর্তী

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাপ্রধান

পরবর্তী

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাপ্রধান

বিজেপি হারতেই ভাইরাল হলো ‘দ্য সাউথ ইন্ডিয়ান স্টোরি’

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT