এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইয়ে শক্ত প্রতিপক্ষ পেল বাংলাদেশ
ছেলেদের ফুটবল আসর

চীন ২০২৭ এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইয়ের জন্য বাংলাদেশ দলের প্রতিযোগিতা ও প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী বছর চীনে বসবে ছেলেদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলের ৪৩তম আসর। জায়গা করে নিতে ৩২ দল খেলবে বাছাই, যার মধ্যে ১৫ দল সরাসরি টিকিট করে নেবে মূলপর্বের। আর আগে থেকেই আসরে নাম লিখিয়ে রেখেছে স্বাগতিক চীন। বাছাই খেলতে লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিপক্ষ পেয়েছে শক্তিশালী দুই সাবেক চ্যাম্পিয়ন উজবেকিস্তান, সিরিয়া এবং ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে বাছাইয়ের ড্র। ৩২ দলকে ৮ গ্রুপে ভাগ করা হয়। প্রতি গ্রুপ থেকে চার দলের মধ্যে চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট কাটবে। গ্রুপপর্বে দ্বিতীয় স্থানে থাকা ৮ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ৭ দল তাদের সঙ্গে যোগ দেবে। ২০২৭ সালের মার্চে চীনে গড়াবে টুর্নামেন্টের মূলপর্ব।
‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ। বাছাইয়ে ড্রয়ে বাংলাদেশের অবস্থান ছিল পট-৪তে। পট-১ থেকে উজবেকিস্তান, ২ থেকে সিরিয়া এবং ৩ থেকে ভারতকে পেয়েছে বাংলাদেশ। বাছাইয়ের ম্যাচগুলো উজবেকিস্তানের মাটিতে। আগস্টের ২৫ তারিখ থেকে শুরু হতে চলা বাছাইপর্ব শেষ হবে ৬ সেপ্টেম্বর।
২০২৩ আসরের চ্যাম্পিয়ন উজবেকিস্তান। সিরিয়া ১৯৯৪ সালে টুর্নামেন্টটির শিরোপা জিতেছিল।






