ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ভারতের চমক

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ভারতের ক্রিকেটাররা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ক্রিকেটাররা বাংলাদেশে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন, হাসি ও উল্লাসে ভরা মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চমক রেখে আসন্ন সিরিজের প্রথম টেস্ট দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার যশ দয়াল। দলে ফিরেছেন রিশাভ পান্ট ও বিরাট কোহলি।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। ম্যাচটির জন্য রোববার ১৬ সদস্যের দল দিয়েছে বিসিসিআই। টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ভারত। সবমিলিয়ে নিজেদের সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল।

আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে দুদল। এরপর তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে ম্যাচগুলো গড়াবে।

ভারতের প্রথম টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রীত বুমরাহ, যশ দয়াল।

বিষয়:কোহলি পান্ট বাংলাদেশ-ভারত টেস্ট যশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…