চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ ছাড়া-ডটবল, সমস্যার শেষ নেই বাংলাদেশ দলে

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলের প্রধান কোচ হাসান তিলকারত্নে। যিনি শ্রীলঙ্কা দলের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন। প্রধান কোচের শক্তিশালী জায়গার প্রসঙ্গ টেনে বিশ্বকাপে মেয়েদের দুর্বল ফিল্ডিং নিয়ে প্রশ্ন করেন ভারতীয় এক সাংবাদিক। বিনা বাক্যে তিলকারত্নে মেনে নিয়েছেন বাংলাদেশের দুর্বল ফিল্ডিংয়ের কথা।

সংবাদ সম্মেলনে তার উত্তর ছিল, ‘হ্যাঁ, আমাদের ফিল্ডিং অবশ্যই স্ট্যান্ডার্ডের নিচে। তিন ম্যাচে আমরা মোট ৯টি ক্যাচ ছেড়েছি। এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে। বিশেষত, বিশ্বকাপের মতো আসরে নিজেদের এ ভুল লুকিয়ে রাখা সম্ভব নয়।’

‘দলের ফিল্ডিংয়ের এমন অবস্থা আমাদের সকলের জন্য উদ্বিগ্নের একটি বিষয়। আমরা যখন বাংলাদেশে ফিরে যাব, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

বিবর্ণ ব্যাটিং নিয়ে তিলকারত্নে বললেন, ‘ব্যাটিং নিয়ে আমরা উদ্বিগ্ন। ডটবল নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়গুলো নিয়ে আমরা এখনও কাজ করছি। গত ম্যাচে আমাদের ৫৭টি ডট বল গেছে। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ৬৩টি ডটবল দিয়েছিলাম। এ বিষয়গুলো আমাদের উন্নতি করতে হবে।’

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। খেলা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

ট্যাগ: তিলকারত্মেদুবাইবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তির প্রথম দিনে কত আয় করলো রজনীকান্তের ‘ভেট্টিয়ান’?

পরবর্তী

যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচিতে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

পরবর্তী
পল্লী বিদ্যুৎ সমিতির লোগো, বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচিতে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা ট্রফি হাতে, মাঠে উল্লাসে ভরা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি: বাংলাদেশ-ভারত হায়দরাবাদ টি-টুয়েন্টি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT