চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। জয়ের পর দ্বিতীয় টেস্টের দল দিয়েছে বিসিসিআই। প্রথম টেস্টের স্কোয়াড রেখেছে দ্বিতীয় টেস্টের জন্য।
বিসিসিআই জানিয়েছে, ‘ভারত দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে একই স্কোয়াড রেখেছে।’
সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাট করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
দ্বিতীয় টেস্টের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ট, ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।








