চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে খেলার বিনিময়ে পাকিস্তানকে ‘ছাড়’ দিয়েছে আইসিসি

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে কিছু ‘ছাড়’ পেয়েছে। এসব সুবিধার বিস্তারিত টুর্নামেন্ট শেষের পর প্রকাশ করা হবে, খবর পিসিবির একটি সূত্রে।

পিসিবির সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রত্যাহারের প্রেক্ষিতে আইসিসি থেকে যে ছাড় পাওয়া গেছে, তার বিস্তারিত টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না।’

পাকিস্তান ঠিক কী সুবিধা পেয়েছে সেবিষয়ে এখনই কিছু না বলা গেলেও আলোচনায় আছে, পিসিবি আইসিসির রাজস্ব বণ্টনে নিজেদের অংশ বাড়ানোর দাবি তুলেছে। যদিও সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, এমন কোন পরিবর্তন হলে তা আইসিসি বোর্ডের অনুমোদন সাপেক্ষে পরবর্তী আর্থিক চক্র থেকে কার্যকর হবে।

এর আগে আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। পাশাপাশি ২০২৮-২০৩১ চক্রে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেয়া হবে। সেটি ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও হতে পারে।

ঘটনার সূত্রপাত হয়, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দেন, বাংলাদেশকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করবে। বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে নিজেদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় পরিবর্তে অন্য দলকে সুযোগ দিয়েছে আইসিসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিপাকিস্তানপিসিবিবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT