চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবর্ণ ব্যাটিংয়ে ভারতের কাছে হেরে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের। অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে সুমাইয়া আক্তারের দল। বৃষ্টির কারণে ঘণ্টাখানেক পর শুরু হওয়া ম্যাচে আগে ব্যাটে নেমে ভারকে কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পারে জুনিয়র টিম টাইগ্রেস। রানতাড়ায় নেমে ৭.১ ওভারেই জিতে যায় ভারত।

গ্রুপপর্ব থেকে মেলা ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে শুরু করা বাংলাদেশ ছিল টেবিলের ৪ নম্বরে। অস্ট্রেলিয়া ও ভারত এই পর্বে এসেছিল ৪ পয়েন্ট সঙ্গী করে। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় পয়েন্ট হয়েছে ৬, বাংলাদেশকে হারানোয় ভারতেরও পয়েন্ট হয়েছে ৬। যেহেতু সুপার সিক্সে প্রতিটি দলের মাত্র ২টি করে ম্যাচ, বাংলাদেশসহ এই গ্রুপে থাকা অন্যকোনো দলের পয়েন্ট ৬ হওয়া সম্ভব নয়। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার। এপর্বে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ বাকি আছে। সেটি অবশ্য নিয়ম রক্ষার ম্যাচই হচ্ছে।

মালয়েশিয়ার বেইউমাস ওভালে রোববার সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান ভারত অধিনায়ক নিকি প্রসাদ। মাঠ ভেজা থাকায় দেরিতে টস হলেও কোনো ওভার কাটা যায়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সবে ৬৪ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে বাংলাদেশ। জবাবে ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

Banglabid

৬৫ রানের লক্ষ্যে নেমে শুরু থেকে আগ্রসী ব্যাটিং করে ভারত। ওপেনিং জুটিতে ২৩ রান যোগ করে। কমলিনী আউট হলে আরেক ওপেনার গঙ্গদি ত্রিশা আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। জয়ের ভীত পেয়ে যায় দলটি। ৬১ রানে ত্রিশা আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি ভারতের। ৭৭ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তোলে তারা।

এর আগে ব্যাটে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জুনিয়র টাইগ্রেস দল। প্রথম ওভারে ২ রান করা মোসাম্মৎ ইভাকে ফেরান ভারতের শবনম। পরের ওভারে রানআউট হয়ে ফেরেন ১১ বলে ৫ রান করা সাদিয়া ইসলাম। প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে একের পর এক উইকেট খোয়াতে থাকে সুমাইয়ার দল।

পরে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে সাজঘরের পথ ধরেন আরও তিন ব্যাটার। ফাহমিদা ছোঁয়া, সুমাইয়া আক্তার সুবর্ণা ও আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে আসে যথাক্রমে ২, ৫ ও ৭ রান। হাল ধরার চেষ্টা করেন জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে বৈষ্ণবী শর্মা ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মাওয়া। তার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান।

Reneta

খানিকদূর একাই লড়াই করে গেছেন অধিনায়ক সুমাইয়া। অপরাজিত থেকে ২৯ বলে ২১ রানের একটি ইনিংস খেলেন। সাদিয়া আক্তার শূন্য ও নিশিতা আক্তার করেন ৬ রান। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৬৪ রানে থামে বাংলাদেশ।

ভারতের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন বৈষ্ণবী। ত্রিশা গঙ্গাদি, শবনম ও জোশিথা ভি জে নেন একটি করে উইকেট।

ভারত ছাড়াও এই পর্বে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ক্যারিবীয়দের বিপক্ষে আগামী মঙ্গলবার খেলতে নামবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপওয়েস্ট ইন্ডিজনিকি প্রসাদবাংলাদেশভারতমালয়েশিয়ালিড স্পোর্টসসুমাইয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT