ক্রিকেট

ভারতকে কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে আলোচনা করছে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৃষ্টির কারণে ঘণ্টাখানেক পর শুরু হয় বাংলাদেশ-ভারত ম্যাচ। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সের ময়দানে আগে ব্যাটে নেমে সুবিধা করতে পারেনি সুমাইয়া আক্তারের দল। হতাশার ব্যাটিংয়ে ভারকে কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পেরেছে জুনিয়র টিম টাইগ্রেস।

মালয়েশিয়ার বেইউমাস ওভালে রোববার সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান ভারত অধিনায়ক নিকি প্রসাদ। মাঠ ভেজা থাকায় দেরিতে টস হলেও কোনো ওভার কাটা যায়নি। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সবে ৬৪ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে বাংলাদেশ।

ব্যাটে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জুনিয়র টাইগ্রেস দল। প্রথম ওভারে ২ রান করা মোসাম্মৎ ইভাকে ফেরান ভারতের শবনম। পরের ওভারে রানআউট হয়ে ফেরেন ১১ বলে ৫ রান করা সাদিয়া ইসলাম। প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে একের পর এক উইকেট খোয়াতে থাকে সুমাইয়ার দল।

পরে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে সাজঘরের পথ ধরেন আরও তিন ব্যাটার। ফাহমিদা ছোঁয়া, সুমাইয়া আক্তার সুবর্ণা ও আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে আসে যথাক্রমে ২, ৫ ও ৭ রান। হাল ধরার চেষ্টা করেন জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে বৈষ্ণবী শর্মা ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মাওয়া। তার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান।

খানিকদূর একাই লড়াই করে গেছেন অধিনায়ক সুমাইয়া। অপরাজিত থেকে ২৯ বলে ২১ রানের একটি ইনিংস খেলেন। সাদিয়া আক্তার শূন্য ও নিশিতা আক্তার করেন ৬ রান। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৬৪ রানে থামে বাংলাদেশ।

ভারতের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন বৈষ্ণবী। ত্রিশা গঙ্গাদি, শবনম ও জোশিথা ভি জে নেন একটি করে উইকেট।

বিষয়:অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ নিকি প্রসাদ বাংলাদেশ ভারত মালয়েশিয়া সুমাইয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…