চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ বলছেন, জামালরা ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তুত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২০, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও নেপাল দলের কর্মকর্তাদের সমন্বিত প্রস্তুতি সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহালে ভারতে পর্দা উঠছে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের। আট দল নিয়ে বুধবার মাঠে গড়াবে টুর্নামেন্ট। চলবে ৫ জুলাই পর্যন্ত। মঙ্গলবার বেঙ্গালুরুতে হয়ে গেল আসরপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যাতে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।

‘আমরা মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে এসেছি। এক সপ্তাহ ঢাকায় এবং বাকি সময় কম্বোডিয়ায়। আমরা সেখানে স্থানীয় একটি ক্লাব ও জাতীয় দলের সাথে খেলেছি। সেখানে দল ভালো করেছে। এখানে আমরা ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে এসেছি। দল প্রস্তুত আছে, পরিবেশও ভালো। গ্রুপপর্বের শক্তিশালী দলগুলোকে মোকাবেলার জন্য প্রস্তুত আছি।’ বলেছেন বাংলাদেশ কোচ।

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিফার সেরা ১০০তে থাকা শক্তিশালী লেবানন। ৯৯তম স্থানে থাকা লেবাননের বিপক্ষে লাল-সবুজদের প্রথম ম্যাচ ২২ জুন, বিকাল ৪টায়।

বাংলাদেশের পরের ম্যাচ ১৫৪তম স্থানে থাকা মালদ্বীপের সাথে, ২৫ জুন। ২৮ জুন সন্ধ্যা ৭টায় ১৮৫তম স্থানে থাকা ভুটানের বিপক্ষের ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ হবে জামাল ভূঁইয়াদের।

‘এ’ গ্রুপে আছে স্বাগতিক ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমিফাইনালে যাবে। সেমির ম্যাচ দুটি হবে ১ জুলাই। ৪ জুলাই ফাইনাল।

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
২১ জুন: কুয়েত-নেপাল (বিকাল ৪টা)
ভারত-পাকিস্তান (রাত ৮টা)

২২ জুন: বাংলাদেশ-লেবানন (বিকাল ৪টা)
মালদ্বীপ-ভুটান (রাত ৮টা)

২৪ জুন: কুয়েত-পাকিস্তান (বিকাল ৪টা)
নেপাল-ভারত (রাত ৮টা)

২৫ জুন: বাংলাদেশ-মালদ্বীপ (বিকাল ৪টা)
ভুটান-লেবানন (রাত ৮টা)

২৭ জুন: নেপাল-পাকিস্তান (বিকাল ৪টা)
ভারত-কুয়েত (রাত ৮টা)

২৮ জুন: লেবানন-মালদ্বীপ (বিকাল ৪টা)
বাংলাদেশ-ভুটান (রাত ৮টা)

প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল
১ জুলাই: গ্রুপ এ চ্যাম্পিয়ন-গ্রুপ বি রানার্সআপ (বিকাল ৪টা)
গ্রুপ বি চ্যাম্পিয়ন-গ্রুপ এ রানার্সআপ (রাত ৮টা)

ফাইনাল
৪ জুলাই: প্রথম সেমিফাইনাল জয়ী-দ্বিতীয় সেমিফাইনাল জয়ী (রাত ৮টা)

ট্যাগ: বাংলাদেশবেঙ্গালুরুভারতলিড স্পোর্টসলেবাননসাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর 

পরবর্তী

কোন বহিঃশক্তির পরামর্শে নির্বাচন হবে না: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন বহিঃশক্তির পরামর্শে নির্বাচন হবে না: ওবায়দুল কাদের

খাদ্য নিরাপত্তা ও দুর্ভিক্ষ প্রতিরোধে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT