চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি: বাংলাদেশ-ভারত গোয়ালিয়র টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটসম্যানের শট ও উইকেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে লড়ছে বাংলাদেশ। ম্যাচের সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে নাজমুল হোসেন শান্তর লাল-সবুজের দলের সবকিছু।

১১.৩০

টি-টুয়েন্টির সংস্করণ মারকাটারি খেলার জন্য। বাংলাদেশ এক্ষেত্রে বিবর্ণই থেকে যাচ্ছে। ভারতের বিপক্ষে খুবই ম্যাড়মেড়ে এক ম্যাচ হয়েছে বাংলাদেশের ব্যাটাদের কারণে।

‘বিগত ১০ বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি’

১১.০০

কীভাবে আমরা পরবর্তী ম্যাচটাতে ফিরে আসতে পারি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় দায়িত্বটা প্রতিটি খেলোয়াড়কে নিতে হবে।

আবারও ঘুরে দাঁড়ানোর কথাই শোনালেন বাংলাদেশ অধিনায়ক

১০.৫০

বিগত অনেকদিন ধরেই এই সংস্করণে আমরা ভালো করছি না। কিন্তু বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।

বিশ্বাস করি না আমরা এত খারাপ দল: শান্ত

Reneta

১০.৩৩

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটারদের বিবর্ণতায় হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়াবেন। কিন্তু একই চিত্র দেখা গেল গোয়ালিয়রে। ব্যাটারদের বিবর্ণ দিনে সংগ্রহ চ্যালেঞ্জিং হয়নি সফরকারীদের। হেসেখেলেই লক্ষ্য পার করেছে ভারত।

ভারতের সাথে পেরে উঠল না বাংলাদেশ

১০.২৫

সংক্ষিপ্ত স্কোর- ভারত ৭ উইকেটে জয়ী।

বাংলাদেশ-১২৭/১০ (১৯.৫)
ভারত-১৩২/৩ (১১.৫)

১০.২৪

বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে নেমে ১১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে ভারত।

১০.১৫

বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১০৬ রান।

১০.০১

স্যামসনকে ফেরালেন মিরাজ
ওপেনার সাঞ্জু স্যামসন ঝড় তুলেছিলেন টাইগার বোলারদের বিপক্ষে। ৭.৫ ওভারে এসে থামলেন। ডিপ মিডউইকেটের উপর দিয়ে মিরাজের বল বাউন্ডারি লাইন পার করতে চেয়েছিলেন। তবে ধরা পড়েন রিশাদের হাতে। ছয়টি চারে ১৯ বলে ২৯ রান করেন।

০৯.৫৪

পাওয়ার প্লে শেষে ভারত ৭১/২ , বাংলাদেশের সাফল্য ২ উইকেট
ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। রানতাড়ায় ঝড়ো শুরু করেছে ভারত। চার-ছক্কার ফুলঝুরিতে পাওয়ার প্লে-তে দাপট দেখিয়েছে তারা। বাংলাদেশের সাফল্য দুটি উইকেট। অভিষেক শর্মার পর ফেরান সূর্যকুমার যাদবকে।

০৯.৫০

সূর্যকুমার ঝড় থামালেন মোস্তাফিজ
পঞ্চম ওভারে তাসকিন আহমেদকে একটি ছক্কা ও দুটি চার মারেন সূর্যকুমার যাদব। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ক্রিজে এসে মোস্তাফিজকেও ছক্কা হাঁকান। তৃতীয় বলেও ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। তবে ডিপ স্কয়ার লেগে থাকা জাকের আলির হাতে ধরা পড়েন। দুই চার ও তিন ছক্কায় ১৪ বলে ২৯ রান করে থামেন ভারত অধিনায়ক।

ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

০৯.৩৩

হৃদয়ের থ্রোয়ে ফিরলেন অভিষেক
১২৮ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। দ্বিতীয় ওভারে তাসকিনের প্রথম চার বলের তিনটিই পাঠান বাউন্ডারির বাইরে, ২টি চার ও ১টি ছক্কা হাঁকান। ওভারের শেষ বলে অভিষেককে থামান তাওহীদ হৃদয়। দৌড়ে রান নেয়ার জন্য বেরিয়ে যান। ফেরার আগেই মিড উইকেটে দাঁড়ানো হৃদয় সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। ৭ বলে ১৬ রান করেন ভারত ওপেনার। ২ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৫ রান।

০৯.১২

ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ-১২৭/১০ (১৯.৫)
মিরাজ-৩৫* (৩২), শান্ত-২৭ (২৫)
আর্শদীপ-৩/১৪, বরুণ-৩/৩১

ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

০৯.০২

তাসকিনের পর ফিরে গেলেন শরীফুল
তাসকিন ফেরার পর শরীফুল টিকতে পারেননি ক্রিজে। ২ বলে রানের খাতা খোলার আগেই ফিরে যান পান্ডিয়ার শিকার হয়ে। ১১৭ রানে নবম উইকেট হারাল টিম টাইগার্স।

০৮.৫৯

রান আউট হয়ে ফিরলেন তাসকিন, বাংলাদেশ ১১৬/৮
১৭.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বল ডিপ স্কয়ারে পাঠান মেহেদী হাসান মিরাজ। প্রথম রান ঠিকঠাকভাবেই সম্পন্ন করেন। দ্বিতীয় রানের আহ্বান জানান মিরাজ। তবে শুরুতে দেরি করলেও পরে দৌড় দেন। ননস্ট্রাইকে পৌঁছানোর আগেই আর্শদীপ বল পাঠন আর হার্দিক স্টাম্প ভেঙে দেন। ১৩ বলে ১২ রান করেন তাসকিন।

০৮.৪১

১৫ ওভারে ১০০ পার কল বাংলাদেশ
১৫তম ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দরকে চার মারেন তাসকিন আহমেদ। তাতে তিন অংকের ঘরে পৌঁছেছে বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ১০২। মিরাজ ২২, তাসকিন ৭ রানে ব্যাট করছেন।

০৮.৪১

বরুণের তৃতীয় শিকার রিশাদ
হৃদয় ও জাকেরকে ফেরানোর পর এবার রিশাদ হোসেনকেও ফেরালেন বরুণ চক্রবর্তী। ১৩.৫ ওভারে উড়িয়ে মারতে যান রিশাদ। টপ এজ হয়ে মিডউইকেটে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। একটি করে চার ও ছক্কায় ৫ বলে ১১ রান করেন। ৯৩ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ।

০৮.৩২

ফিরতি ক্যাচ দিয়ে ফিরে গেলেন শান্ত
১১.৫ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে পরাস্ত হয়েছিলেন শান্ত। সে যাত্রায় বেঁচে গেলেও পরের বলেই উইকেট দিয়ে আসেন ফিরতি ক্যাচে। একটি করে চার ও ছক্কায় ২৫ বলে ২৭ রান করেন টাইগার অধিনায়ক। ৭৫ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।

০৮.২২

ভালো শুরুর আভাস দিয়ে ফিরে গেলেন জাকের
নবম ওভারের শেষ বলে নীতিশ কুমারের বলে মিড অনের উপর দিয়ে বড় ছক্কা হাঁকান জাকের আলি অনিক। পরের ওভারে এসেই বরুণের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন। ৬ বলে ৮ রান করেন জাকের। ৫৭ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ।

০৮.০৮

৫০ রানের আগে চার উইকেট নেই বাংলাদেশের
দুই ওপেনারের ব্যর্থতার পর হৃদয়-শান্ত মিলে এগিয়ে নেন ইনিংস। সপ্তম ওভারে হৃদয় আউট হওয়ার পর ব্যাটে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭.২ ওভারে ক্যাচ দেন ওয়াশিংটন সুন্দরের হাতে। দুই বলে ১ রান করে অভিষিক্ত মায়াঙ্ক যাদবের প্রথম শিকার হলেন তিনি। ৪৩ রানে ৪ উইকেট নেই টাইগারদের।

পঞ্চাশের আগেই ৪ উইকেট হারাল বাংলাদেশ

০৮.০৫

হার্দিকের শিকার হয়ে ফিরে গেলেন হৃদয়
৪.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে স্কয়ার লেগে উড়িয়ে মেরে জীবন পেয়েছিলেন হৃদয়। ওভারটিতে দুটি বাউন্ডারিও এনেছেন। পরে আর রান যোগ করতে পারেননি। ৬.৪ ওভারে হার্দিক পান্ডিয়ার শিকার হলেন। লং অনে ক্যাচ লুপে নেন বরুণ। ১৮ বলে ১২ রান করেন হৃদয়।

০৮.০২

অভিষেক ওভারে মেডেন নিলেন মায়াঙ্ক যাদব
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছে মায়াঙ্ক যাদবের। পাওয়ার প্লে’র শেষ ওভারটিতে প্রথমবার বলে আসেন ভারত পেসার। তাওহীদ হৃদয়ের বিপক্ষে বলে এসেই মেডেন আদায় করে নিলেন ভারত পেসার। বাংলাদেশ ৬ ওভার শেষে ২ উইকেটে ৩৯ রান।

০৭.৫৪

৩ রানে জীবন পেলেন হৃদয়
৪.২ ওভারে বরুণ চক্রবর্তীর বল স্কয়ার লেগে উড়িয়ে মারেন তাওহীদ হৃদয়। সেখানে থাকা অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি ভুল করে বসেন। জীবন পাওয়ার পাশাপাশি চারও পেয়ে যান হৃদয়।

পরের বলটিও বাউন্ডারিতে পাঠিয়েছেন হৃদয়। একই ওভারের শেষ বলে রিভার্স সুইপে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মেরেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ৫ ওভারে ২ উইকেটে ৩৯ রান।

০৭.৪৪

বোল্ড হয়ে ফিরলেন ইমন
২.১ ওভারে ১৪ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। লিটনের পর ফিরলেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। আর্শদীপ সিংয়ের অফস্টাম্পের বাইরের ডেলিভারি ইনসাইড এজ হয়ে স্টাম্পে আঘাত হানে। ৯ বলে ৮ রানে ফিরে গেলেন।

০৭.৩৭

প্রথম ওভারেই উইকেট বিলিয়ে আসলেন লিটন
ইনিংসের তৃতীয় বলে স্ট্রাইকে আসেন লিটন দাস। চার মেরেই ইনিংস শুরু করেন। পরের বলেই উইকেট বিলিয়ে দিলেন। আর্শদীপের ডেলিভারি ওভার দ্য লেগে উড়িয়ে খেলতে চেয়েছিলেন। টপ এজ হয়ে ধরা পড়েন রিংকু সিংয়ের হাতে।

০৭.০৮

ভারতের একাদশে অভিষেক দুজনের
ভারতের হয়ে অভিষেক হচ্ছে পেসার মায়াঙ্ক যাদব ও মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ কুমার রেড্ডি’র। এ ছাড়া ৩ বছর পর টি-টুয়েন্টি দলে ফিরেছেন বরুণ চক্রবর্তী।
ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

০৭.০৬

টাইগার একাদশে নেই তানজিদ
টাইগার একাদশে জায়গা পাননি ওপেনার তানজিদ হাসান তামিম। তার জায়গায় খেলছেন আরেক বাঁহাতি পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

০৭.০৫

গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে স্বাগতিক দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফিল্ডিং বেছে নেন। শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

০৭.০১

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছে ভারত। বাংলাদেশকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

২.২৭

এক নজরে টি-টুয়েন্টিতে বাংলাদেশ-ভারত ম্যাচের পরিসংখ্যান
দুদলের মুখোমুখি দেখায় বাংলাদেশের অবস্থান স্বস্তিদায়ক নয়। ভারতের সঙ্গে টি-টুয়েন্টি ফরম্যাটে আগে বাংলাদেশের দেখা হয়েছে ১৪ বার। কেবল একটি জয়ের স্মৃতি রয়েছে লাল-সবুজের দলের। ২০১৯ সালে দিল্লিতে জয় এসেছিল টাইগারদের। এবারও সেই ভেন্যুতে রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি।

১.৫৪

নতুন ভেন্যুর উইকেট নিয়ে সবার আলাদা আগ্রহ থাকলেও এসবে চিন্তিত নন ব্যাটার তাওহীদ হৃদয়।

পিচ নিয়ে চিন্তিত নন হৃদয়

১২.০৭

বাংলাদেশের টি-টুয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

১২.১০

ভারতের টি-টুয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব ও তিলক ভার্মা।

__________________________________
০৫-১০-২০২৪ (ম্যাচের আগেরদিন)
__________________________________

১০.২০

ম্যাচের আগেরদিন সংবাদ মাধ্যমে কথা বলেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। সদ্য অবসর নেয়া বাংলাদেশের অন্যতম ভরসা সাকিব আল হাসানের কথা স্মরণ করেছেন তিনি।

ম্যাচের আগে সাকিবের অনুপস্থিতির কথা বললেন হৃদয়

৬.৩৯

ভারতের বিপক্ষে নামার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিরিজটিকে ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্রাথমিক পর্যায় বলছেন।

ভারত সিরিজ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু টাইগারদের

৬.২২

কানপুর টেস্টের আড়াইদিন বৃষ্টিতে ভেস্তে গেলেও মধ্যপ্রদেশে নেই বৃষ্টির সম্ভাবনা।

নতুন ভেন্যুর অভিষেক, কেমন থাকবে বাংলাদেশ-ভারত ম্যাচের দিনের আবহাওয়া

৫.০৫

একাদশে সুযোগ পেতে পারেন টি-টুয়েন্টি দলে ফেরা মেহেদী হাসান মিরাজ।

ভারতের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

৩.৩৮

ম্যাচ নির্বিঘ্ন করতে ২৫০০ অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে, জানাচ্ছে ভারতের গণমাধ্যম।

নিরাপত্তার চাদরে গোয়ালিয়র, আরও পুলিশ মোতায়েন

১.০৬

২০১৯ সালে সবশেষ টি-টুয়েন্টি সিরিজে নিজেদের মাঠে টাইগারদের কাছে প্রথম টি-টুয়েন্টিতে হেরেছিল রোহিত শর্মার দল। ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিল্লি জয় করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ভারত-বধের নায়কেরা নেই এবার

১০.৩৯

বাংলাদেশ অধিনায়ক আশা করছেন, সূর্যকুমার যাদবের দলকে হারিয়ে সিরিজ জিততে পারবেন।

ভারতের বিপক্ষে সিরিজ জিততে চাই: শান্ত

৯.০২

ম্যাচ ঘিরে আগেই তৈরি হওয়া উত্তেজিত পরিবেশের জন্য গোয়ালিয়রে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে সভা-সমাবেশ নিষিদ্ধ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়ালিয়রবাংলাদেশবাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিভারতলিড স্পোর্টসশান্তসরাসরিসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT