চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সামনে ভারতের রানের পাহাড়, লক্ষ্য ৫১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মধ্যাহ্ন বিরতির পর ঘণ্টা খানিক ব্যাটিং করে ইনিংস ঘোষণা করেছে ভারত। শুবমান গিল ও লোকেশ রাহুলের ৫১ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে তাদের লিড ছাড়িয়েছে ৫০০। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য ৫১৫ রানের। লাল সবুজদের সামনে এখনও বাকি আড়াই দিন। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শনিবার ৩৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেন গিল। মাঝে দুটি ওভার শান্ত থাকলেও দিনের তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে ফিফটি তুলে নেন। টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তার।

দ্বিতীয় সেশনের শুরুতে দিনের প্রথম সাফল্য আসে বাংলাদেশ। রিশভ পান্টকে দুর্দান্ত ক্যাচে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ১০৯ রানের মাথায় মিরাজের বলে ডাউন দ্য উইকেটে এসে সোজা ব্যাটে বাউন্ডারি মারতে চেয়েছিলেন পান্ট। কিন্তু দ্রুতগতিতে আসা বলটি সাহসিকতার সঙ্গে তালুবন্দী করে ফেলেন মিরাজ।

পান্ট আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নেন গিল। এই জুটির দুই সেঞ্চুরিতে ভর করে শেষপর্যন্ত ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা। তাতে বাংলাদেশের সামনে জয়ের জন্য পাহাড় সম ৫১৫ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।

এর আগে চেন্নাইয়ে প্রথম দিনে টসে হেরে ব্যাটে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রান করে তারা। জবাবে নেমে ১৪৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্তদের ফলো-অন না করিয়ে ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড নিয়ে রাত্রি বিশ্রামে যায় রোহিত শর্মার দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাই টেস্টপান্টবাংলাদেশবাংলাদেশ-ভারত টেস্টভারতমিরাজলিটনলিড স্পোর্টসশুভমন গিলসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির অবসর নিয়ে যা বললেন পারেদেস

জুলাই ২৫, ২০২৬

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ হাজির হাসপাতালে

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্স-স্পেনে সরানো হচ্ছে ২ লাখের বেশি মানুষ, দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে’

জুলাই ২৫, ২০২৬

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT