চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদের শিকার জয়সওয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চেন্নাইয়ে প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন যশ্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে নেমে বড় ইনিংসের আভাস দিয়েছিলেন। ভারত ওপেনারের ছুটে চলার পথে বাধা হয়ে দাঁড়ালেন নাহিদ রানা। ব্যাটারদের ব্যর্থতার পর বোলিংয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন তরুণ পেসার। সাজঘরে পাঠিয়েছেন জয়সওয়ালকে।

সপ্তম ওভারের চতুর্থ বলে ফুলার লেন্থে ডেলিভারি করেন নাহিদ। অফস্টাম্পের বাইরের বলটি খেলতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে প্রথম সাফল্যের দেখা পান নাহিদ। ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ২ চারে ১৭ বলে ১০ রান করে যান জয়সওয়াল।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেটে ৩৩ রান তুলেছে ভারত। শুভমন গিল ১০ রানে ও বিরাট কোহলি ৪ রানে ক্রিজে আছেন।

এর আগে ফলো-অন এড়াতে না পারলেও বাংলাদেশকে পুনরায় ব্যাটে পাঠায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় ওভারে ১৫ রানে প্রথম উইকেট হারিয়ে বসে স্বাগতিক দল। টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের ডেলিভারিতে ভুল করে বসেন রোহিত শর্মা। শর্ট লেন্থের বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন জাকির হাসানের হাতে। ১৭ বলে ৫ রান করে আউট হন রোহিত। আগের ইনিংসেও স্বাগতিক অধিনায়ককে দ্রুত ফিরিয়েছিল বাংলাদেশ, বোলার ছিলেন হাসান মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চেন্নাই টেস্টতাসকিননাহিদবাংলাদেশ-ভারতমিরাজরোহিতলিড স্পোর্টসশান্তহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সকালে কমে সন্ধ্যায় আবার বাড়ল স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

এপ্রিল ৩০, ২০২৬

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, পদত্যাগের কথা ভাবছেন না তামিম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT