ফুটবল

প্রথমার্ধে পেনাল্টিতে গোল হজম করল বাংলাদেশ

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা পেনাল্টি কিকের সময় মাঠে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা পেনাল্টি কিকের সময় মাঠে অবস্থান করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে বিরতির ঠিক ১০ মিনিট আগে পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়েছে জামাল ভূঁইয়ার দল। পরে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

হাভিয়ের ক্যাবরেরা এদিন শুরুর একাদশে নামান গত ম্যাচে অভিষেক হওয়া জায়ান আহমেদকে, ছিলেন মিডফিল্ডার সামিত সোমও। ১১ মিনিটে ভালো আক্রমণ করেছিল হংকং, তবে তপু বর্মণের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। ১৪ মিনিটে হংকংয়ের ভালো একটি কাউন্টার অ্যাটাক অফসাইডে থেমে যায়।

২০ মিনিটে ডি বক্সের খানিকটা আগে ফ্রি কিক পায় হংকং। শটের পর লিওন জোনসের হেড ঠেকিয়ে দেন মিতুল মারমা। পরের মিনিটে ডি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ, তবে হামজা চৌধুরীর বুলেটগতির শট কাজে লাগেনি।

সময় পেরোতে আরও আক্রমণাত্মক হয়ে উঠে হংকং চায়না। ২৭ মিনিটে ফ্রি কিকের বিপদ কাটিয়ে দেন তপু, দুই মিনিট পর কর্নারের কাছে জায়ান আহমেদ ফাউল করলেও কোনো বিপদ হয়নি বাংলাদেশের। ৩৪ মিনিটে বিপদ ডেকে আনেন তারিক কাজী।

ডি বক্সের মাঝে ফাউল করেন ফের্নান্দো পেডরেইরাকে, রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি নেন হংকং অধিনায়ক ম্যাট ওর, ৩৬ মিনিটে গোল হজম করে ১-০ গোলে এগিয়ে যায় হংকং। গোল হজম করেও বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও কাজ হয়নি। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিষয়:এএফসি এশিয়ান কাপ ক্যাবরেরা জায়ান বাংলাদেশ সামিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…