চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সামনে হংকংয়ের ১৪৪ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ বনাম হংকং

বাংলাদেশ বনাম হংকং

শক্তিমত্তায় এগিয়ে থাকলেও হংকং ব্যাটারদের বিপক্ষে ভালোই বেগ পেতে হয়েছে বাংলাদেশ বোলারদের। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে লড়াই করার মত পূঁজি পেয়েছে হংকং। নিজাকাত খান ও জিসান আলির দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে হংকং। 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে হংকংকে আগে ব্যাটে পাঠান টাইগার্স অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে ইয়াসিম মুরতাজার দল।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি হংকংয়ের। প্রথম ওভারে কেবল দুরান আদায় করতে পারেন দু ওপেনার জিসান আলি এবং আংশুমান রাঠে। দ্বিতীয় ওভারে তৃতীয় বলে ৭ রানে জুটি ভাঙে তাদের। ৫ বলে ৪ রান করে ফিরের তাসকিন আহমেদের শিকার হন আংশুমান। টাইগার পেসারের বল গুড লেন্থের ডেলিভারি আংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে যায় লিটন দাসের গ্লাভসে। বাংলাদেশের আবেদন করলে সেটি নাকোচ করেন আম্পায়ার। পরে রিভিউ নিলে আউট হয়ে ফেরেন আংশুমান। ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং।

৩০ রানে দ্বিতীয় উইকেট হারায় হংকং। ৪.৩ ওভারে তানজিম সাকিবের বলে মিড অনের উপর দিয়ে ছক্কা হাঁকান বাবর হায়াত। পরের বলে ডিফেন্স করতে চেয়েছিলেন হংকং ব্যাটার, কিন্তু বোল্ড হয়ে যান। ১২ বলে ১৪ রান করেন।

জিসান এবং নিজাকাত খানের ব্যাটে ভর করে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে হংকং। ১১.৩ ওভারে ৭১ রানে তৃতীয় উইকেট হারায় হংকং। জিসানকে ফেরান তানজিম সাকিব। টাইগার পেসারের লেগ স্টাম্পের উপরে করা বলে টপ এজ হয়ে ধরা পড়েন মোস্তাফিজুরের হাতে। চারটি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩০ করেন।

জিসান ফেরার পর চতুর্থ উইকেট জুটিতে ইয়াসিম এবং নিজাকাত মিলে ৩৩ বলে ৪৬ রান যোগ করেন। ১৭.১ ওভারে দলীয়  ১১৭ রানে ইয়াসিম ফিরলে জুটি ভাঙে। মোস্তাফিজের অফস্টাম্পের বাইরের ডেলিভারি এক্সট্রা কভারে পাঠান নিজাকাত। ইয়াসিম ননস্ট্রাইক থেকে বেরিয়ে যান রান নিতে। তবে নিজাকাত তাকে ফেরত পাঠান। ফেরার আগে রিশাদের থ্রোতে বল পেয়ে স্টাম্প ভাঙেন মোস্তাফিজ। মুরতাজা ফেরেন ১৯ বলে ২৮ রান করে, ছিল দুটি করে চার ও ছক্কার মার।

Reneta

১৯তম ওভারের শেষ দুই বলে জোড়া উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ৪০ বলে ৪২ রান করা নিজাকাত খানকে ফেরানোর পর এলবিডব্লিউ করে শূন্য রানে ফেরান কিঞ্চিত শাহকে । সপ্তম উইকেট আসে তাসকিনের বলে, টাইগার পেসারের বলে ডিপ স্কয়ার লেগে জাকেরের হাতে ধরা পড়েন হংকং ব্যাটার আইজাজ খান। ৬ বলে ৫ রান করে সাজ ঘরে ফিরে যান। পরে কালহান চাল্লু আর এহসান ইনিংস শেষ করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তানজিম সাকিব ৪ ওভারে একটি মেইডেন দিয়ে ২১ রানে নেন ২ উইকেট। রিশাদ ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। ৩৮ রানে তাসকিন নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুধাবিএশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিতাসকিনবাংলাদেশ-হংকংলিটনহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬

প্রোটিয়াদের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ হল বাংলাদেশের

জুন ২৮, ২০২৬

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১

জুন ২৮, ২০২৬

বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন, সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT