চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপের টিকিট কেটে রাখা বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ওমানের মাসকটে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকির পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে চীনকে হারিয়েছে আগেই যুব বিশ্বকাপের টিকিট কাটা বাংলাদেশ। বুধবার বিকেলে শক্তিশালী চীনকে ৬-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয়ে আসরে ১০ দলের মধ্যে পঞ্চম স্থান নিশ্চিত করল কোচ মওদুদুর রহমান শুভর শিষ্যরা।

স্থান নির্ধারণী ম্যাচে নেমে বাংলাদেশ বিরতির সময় এগিয়ে ছিল ৪-২ গোলে। বাংলাদেশের দুই খেলোয়াড় তিনটি করে গোল করেছেন, তারা হলেন আমিরুল ইসলাম ও রকিবুল হাসান।

চীনকে হারানোর পর চ্যানেল আই অনলাইনকে কোচ মওদুদুর রহমান শুভ জানান, ‘আমরা আসরে পঞ্চম হয়েছি, এটা বেশ ভালো অর্জন। গ্রুপপর্বে শক্তিশালী মালয়েশিয়া ও চীনের সঙ্গে ড্র করার পর ছেলেরা বলেছিল ওদের হারানো সম্ভব। সেই খেলা দেখিয়ে আজ ছেলেরা শক্তিশালী চীনকে হারিয়েছে। রাতে আমরা দেশের উদ্দেশে রওনা করব, কাল সকালে পৌঁছে যাবো।’

মঙ্গলবার থাইল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপের টিকিট পেয়েছে লাল-সবুজের অনূর্ধ্ব-২১ হকি দল। আগামী বছর ভারতে হতে চলা যুব বিশ্বকাপ হকিতে স্বাগতিক ভারতসহ এশিয়ার ৭ দেশ অংশ নেবে। থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে সেই টিকিট নিশ্চিত করে দলটি।

এবারের যুব এশিয়া কাপে বাংলাদেশ খেলছে পুল ‘বি’তে। ওমানের সঙ্গে প্রথম ম্যাচে ৩-১ গোলের জয় দিয়ে শুরু। পরে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হেরেছিল। কিন্তু শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে ২-২ ও চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে আসে বিশ্বকাপের টিকিট। এপর্যন্ত ৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ১১।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিরুলওমানচীনথাইল্যান্ডবাংলাদেশরকিবুললিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে সহযোগিতার আহ্বান

মে ৮, ২০২৬

চারুলতা থেকে চোখের বালি— পর্দায় অমলিন রবীন্দ্রনাথ

মে ৮, ২০২৬

‘অ্যানিমেল’র পর ভিন্ন অবতারে ববি দেওল!

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে জানবেন, আপনি কখন অজ্ঞান হবেন

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পুকুরে ভাসমান অবস্থায় পরিবহন শ্রমিকের মরদেহ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT