চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এগিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
বাংলাদেশ
A A

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের জন্য এতদিন বিখ্যাত ছিল জাপান, এবার জাপানকে পেছনে ফেলে সেই তালিকায় প্রথম স্থান দখল করল সিঙ্গাপুর। বিশ্বজুড়ে ১৯২টি জায়গায় প্রবেশের সুযোগ পাবেন আপনিও, যদি থাকে সিঙ্গাপুরের ভিসা। এছাড়াও এই তালিকায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশি পাসপোর্ট।

সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স এ তথ্য প্রকাশ করেছে।

লন্ডনভিত্তিক অভিবাসনবিষয়ক পরামর্শদাতা হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে পাঁচ বছর শীর্ষে থাকার পর তৃতীয় স্থানে নেমে এসেছে জাপান। প্রায় এক দশক আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র দু’ধাপ নেমে অষ্টম স্থানে চলে এসেছে। ব্রিটেন দু’ধাপ লাফিয়ে ১৮৮টি ভিসা মুক্ত দেশে যাওয়ার ছাড়পত্র নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।

বাংলাদেশ তালিকার ৯৬ তম স্থানে অবস্থান করছে। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১ তম। এই সময়ের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে ‘সবুজ পাসপোর্টের’ উন্নতি হয়েছে পাঁচ ধাপ।

ইউরোপের তিনটি দেশ জার্মানি, ইতালি ও স্পেন তাদের ভিসার সাহায্যে ১৯০টি স্থানে যেতে পারবে। তিনটি দেশই যৌতভাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের জন্য শীর্ষস্থান থেকে সরে যেতে হল জাপানকে।

র‍্যাঙ্কিংয়ের একেবারে নীচের দিকে অবস্থান করছে আফগানিস্তান। এই দেশটির পাসপোর্ট থাকা ব্যক্তিরা ভিসা ছাড়া মাত্র ২৭টি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। ইরাকের মানুষ ভিসা ছাড়াই ২৯টি দেশ এবং সিরিয়ার পাসপোর্ট থাকা ব্যক্তিরা ৩০টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।

Reneta

হেনলির পাসপোর্ট ইনডেক্স র‍্যাঙ্কিং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিসংখ্যাককে ভিত্তি করে বানানো হয়। এই পদ্ধতি অন্যান্য পাসপোর্ট সূচক থেকে ভিন্ন। এই তালিকায় পঞ্চম স্থানে আছে বেলজিয়াম। চেক রিপাবলিক, মালতা, নিউজিল্যাণ্ড, পর্তুগাল ও সুইজারল্যাণ্ডের মত দেশগুলো। অস্ট্রেলিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ড বিনা ভিসায় ১৮৬টি দেশে যাওয়ার ছাড়পত্র নিয়ে তালিকার ৬ নম্বর স্থানে আছে।

ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় এই ইনডেক্সে অনেকখানি পিছিয়ে আছে আফ্রিকা বা এশিয়ার দেশগুলো। ইয়ামেন বা সোমালিয়ার পাসপোর্ট নিয়ে মাত্র ৩৮টি দেশে বিনা ভিসায় ঘুরে আসা সম্ভব। লিবিয়া ও শ্রীলঙ্কার পাসপোর্ট হাতে আপনি ঘুরে আসতে পারবেন ৪১টি দেশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসপোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT