অন্যান্য খেলা

ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশের দুটি দল

হ্যান্ডবল

বাংলাদেশ ক্রিকেট দল ভারতের জন্য প্রস্তুত, সবাই একত্রে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ভারতের জন্য প্রস্তুতি নিচ্ছে, সবাই একত্রে ছবি তুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ভারতের জয়পুরে ‘আইএইচএফ মেন্স ট্রফি ২০২৪ জোন-২ (এশিয়া)’তে খেলতে যাচ্ছে বাংলাদেশের দুটি দল। অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ দল দুটি খেলবে ১০-১৪ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতায় মোট চারটি দেশ অংশ নেবে।

বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, নেপাল এবং স্বাগতিক ভারত খেলবে। প্রতিটি দেশের ইয়ুথ ও জুনিয়র ক্যাটাগরিতে দুটি করে মোট আটটি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ১৫ জুলাই দেশে ফিরবে তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।

প্রতিযোগিতা উপলক্ষে পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফটোসেশন হয়েছে। দুদলের খেলোয়াড়, প্রশিক্ষক ও ম্যানেজার অংশ নেন।

অনূর্ধ্ব-১৮ ইয়ুথ দল
ফারশিদ খান (অধিনায়ক), তৌফিকুর রহমান (সহ-অধিনায়ক), শেখ আনাস আহনাফ, আতিক হোসেন আকাশ, সোহাগ আলী, রিজওয়ান বিন ফারুক আনান, আতিক ইসলাম, ফাহিম ফয়সাল মাহির, এবাদাত হোসেন রাসেল, রিপন আহমেদ রাহাদ, সৈয়দ আয়ান সুবহান এবং রাতুল উদ্দিন।

বাংলাদেশ ক্রিকেট দল ভারতের জন্য প্রস্তুত, ছবি গ্রুপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
জুনিয়র হ্যান্ডবল দল

অনূর্ধ্ব-২০ জুনিয়র দল
রুবেল আহমেদ (অধিনায়ক), রিফাত হোসেন ফয়সাল (সহ-অধিনায়ক), ফ্যান্তাসির আবদুল্লাহ খান, সিয়াম আহমেদ, নয়ন আহমেদ, শাহরিয়ার আলম আনাস, এরিকসন বিশ্বাস দীপ, আশিকুর রহমান ফাহিম, রাতুল হাসান, আল মুক্তাদির মাহিন, মোহাইমিনুল হক, শারিয়া নাফিজ, আহনাফ ওয়ালি নূর এবং মেহেদী হাসান রাজু।

বিষয়:আইএইচএফ নেপাল বাংলাদেশ ভারত মালদ্বীপ রুবেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…