চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বাজেট ৯ লাখ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
প্রতিযোগিতার জন্য প্রস্তুত মিনি স্কুল হ্যান্ডবল খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

এভারেস্ট ফার্মা মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের পর্দা উঠছে শুক্রবার। দীর্ঘ পাঁচ বছর পর আবারো শুরু গড়াচ্ছে অনূর্ধ্ব ১০ বর্ষী খেলোয়াড়দের এই আসর। টুর্নামেন্টের কার্যক্রম পরিচালনার জন্য ধার্য করা হয়েছে ৯ লাখ টাকার বাজেট। এবার বালক বিভাগে অংশ নিচ্ছে ১৬টি স্কুল, বালিকা বিভাগে ১২টি।

২০০১ সাল থেকে নিয়মিতভাবেই হয়ে আসছিল মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা। সবশেষ ২০১৯ সালে এটি আয়োজিত হয়। করোনার ধাক্কা সামলে পাঁচ বছর পর আসরটি আবারো দেখছে আলোর মুখ।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মজনু মোল্লাহ ও সম্পাদক লাইজু করিম কস্তুরী ও ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. সেলিম মিয়া বাবু।

Banglabid

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলগুলোকে ইতিমধ্যে বল ও জার্সি দেয়া হয়েছে। অংশ নেয়া দলের প্রতিটি খেলোয়াড়কে দেয়া হবে সার্টিফিকেট ও ক্রেস্ট। যদিও থাকছে না কোনো প্রাইজমানি।

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে হবে সব খেলা। শুক্রবার সকাল ৮টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ গড়াবে। এরপর বেলা ১১টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এভারেস্ট ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন।

বালক বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে রয়েছে- খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সানিডেইল, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, মডেল একাডেমি, সাউথ ব্রীজ স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি টিউটোরিয়াল, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ (মতিঝিল), কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ (মুগদা), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

Reneta

বালিকা বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে রয়েছে- সানিডেইল, ভিকানুননিসা নূন স্কুল এন্ড কলেজ, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, সাউথ ব্রীজ স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ (মতিঝিল), আইডিয়াল স্কুল এন্ড কলেজ (বনশ্রী), কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটবাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনমিনি স্কুল হ্যান্ডবললিড স্পোর্টসশহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই ১০৬ রানের জয়ে কাটল কোয়ার্টারের টিকিট

পরবর্তী

চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

পরবর্তী
চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে হাজারো তরুণের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

শিল্পী চক্রবর্তী ও তার সহকর্মীদের ছবি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন 'রঙ্গীন উজান ভাটি'র পরিচালক শিল্পী চক্রবর্তী

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT