ফুটবল

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আর্জেন্টিনা ফুটবল খেলোয়াড় ইউরোপীয় পতাকা ধরে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল খেলোয়াড় ইউরোপীয় পতাকা ধরে উল্লসিত, ফুটবল মাঠে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে খুব কম দলই অভিষেক রাঙাতে পারে। কেপ ভার্দে ছিল ব্যতিক্রমদের একটি। গত মহাযজ্ঞের ফাইনালে খেলা দুদল আর্জেন্টিনা-স্পেনের সাথে সমানে সমান লড়াই করা দল ছিল তারা। দেশটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে ভারত। ব্রাজিলের পর দেশটিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

দলটির অন্যতম আকর্ষণ ৪০ বর্ষী গোলরক্ষক ভোজিনহা। যাদের কলকাতা বা কোচিতে আতিথ্য দেয়ার কথা ভাবছে ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে গোলপোস্টে থাকবেন গত বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলরক্ষক ভোজিনহা।

এখনও চূড়ান্ত হয়নি কিছুই। ফেডারেশন সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে শুরুর পরিকল্পনা। কেপ ভার্দের বিপক্ষে ভারতের ম্যাচ ৬ অক্টোবর আয়োজনের সম্ভাবনা রয়েছে। তার আগে ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারত।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ‘কথাবার্তা চলছে। এখনও কিছুই চূড়ান্ত হয়নি। ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিরুদ্ধে ভারতের ম্যাচ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

‘ভারতে এমন স্টেডিয়াম খুব বেশি নেই যা ফিফা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের শর্ত পূরণ করে। তাই কলকাতা বা কোচিতে আয়োজন করা হবে ম্যাচ।’

বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে কেপ ভার্দে গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। পরে স্প্যানিয়ার্ডরাই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপপর্বে দুই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-২ এবং সৌদি আরবরের বিপক্ষে ০-০ গোলে ড্র করেছিল তারা। নকআউটের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১২০ মিনিট পর্যন্ত লড়াই করেছিল। ১১০ মিনিট পর্যন্ত ২-২ গোলের সমতা ছিল। স্পেনের বিপক্ষে ৮ এবং আর্জেন্টিনার বিপক্ষে ৭টি সেভ করেছিলেন ভোজিনহা।

বিষয়:কেপ ভার্দে ব্রাজিল ভারত ভোজিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…