চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আগ্রহ ক্রিকেটাঙ্গনেও

এএফসি এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-ভারত ম্যাচের জন্য ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপ ফুটবলে নিয়ম রক্ষার ম্যাচে নামছে বাংলাদেশ ও ভারত। মূলপর্বে যাওয়ার আশা দুদলের আগেই শেষ হয়ে গেছে। অবশ্য ক্রীড়াঙ্গনের কোথাও ম্যাচটি নিয়ে আগ্রহের কমতি নেই। অন্য খেলার মতো ক্রিকেটাঙ্গনও ম্যাচটি নিয়ে বেশ আগ্রহে অপেক্ষা করছে, জানালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ-ভারত মঙ্গলবারের লড়াই দেখাবে আইস্ক্রিন।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক জামাল। বললেন, ‘টিম হোটেলে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সাথে আমার দেখা হয়েছিল। তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন ভারত ম্যাচ নিয়ে আমরা চাপ অনুভব করছি কিনা। সুতরাং এটা শুধু ফুটবল নয়, অন্যান্য অঙ্গনের সবাই ভারত ম্যাচ নিয়ে বেশ মুখিয়ে আছেন।’

‘বাংলাদেশে যারা ফুটবল খেলে সবাই এই ম্যাচের সাথে যোগ হতে চান। এজন্য ম্যাচে অনেক উত্তাপ থাকবে, ফ্রি কিক হবে, কার্ড হবে, গালাগালিও হবে। আমরা চাই আমাদের স্ট্রাইকার গোল করুক। হামজা বিভিন্নভাবে গোল করে আরও কিছু গোল যোগ করছে। হামজার প্রথম গোল থেকে চতুর্থ সব গোল বিভিন্ন জায়গা থেকে এসেছে। চাই স্ট্রাইকারও গোল করুক। তারা গোল না করতে পারলে আত্মবিশ্বাস কমে যাবে।’

হামজার কোন গোল সেরা? জামালের উত্তর, ‘জাতীয় দলে হামজা ছয় ম্যাচ খেলে চার গোল করেছেন। হামজার চার গোলের মধ্যে আমার অ্যাসিস্টে কর্নার থেকে গোল আছে। তবে বাইসাইকেল কিকের গোলটি র‌্যাঙ্কিংয়ে সেরার কাতারে রাখব। হামজা তার যেকোনো সমস্যায় আমাকে কল বা মেসেজ করেন।’

এশিয়ান কাপ বাছাইয়ে তলানির দুই দল ভারত ও বাংলাদেশ। গ্রুপ টেবিলে তিনে বাংলাদেশ, চারে ভারত। ম্যাচটি দিয়ে বছর শেষ করছেন জামালরা, খেলা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে, শুরু ১৮ নভেম্বর রাত ৮টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএশিয়ান কাপক্যাবরেরাজামালবাংলাদেশভারতলিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT