চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্ম সিটি থেকে বাদ দেয়া হচ্ছে বঙ্গবন্ধুর নাম

নতুন নামকরণ হতে যাচ্ছে 'বাংলাদেশ ফিল্ম সিটি'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

বদলে ফেলা হচ্ছে গাজীপুরের কবিরপুরে অবস্থিত ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’র নাম। প্রাথমিকভাবে নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএফডিসি কর্তৃপক্ষ দেশের সর্ববৃহৎ এই ফিল্ম সিটির নাম পরিবর্তনে প্রস্তাব দেয়।

রবিবার (১০ নভেম্বর) বিকেলে ফিল্ম সিটির ইনচার্জ নাসির উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, নাম পরিবর্তনের প্রস্তাবনা দেয়া হয়েছে। এখন পর্যন্ত পাশ হয়নি। প্রস্তাবনায় বলা হয়েছে নতুন নাম হবে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। তবে লিখিতভাবে এখন আমরা কোথাও আগের নামটি ব্যবহার করছি না।

‘এফডিসি থেকে নির্দেশ আছে কবিরপুরস্থ ‘বাংলাদেশ ফিল্ম সিটি’ বলতে। ১৯৮০ সালে যখন ফিল্ম সিটি নির্মাণে উদ্যোগ নেয়া হয় তখন এই নামটিই ছিল। ২০১৫ সালে থেকে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সবকিছু পরিবর্তন হচ্ছে, বাকিটা সবারই জানা আছে।’

৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১০৫ একর (৩১৭ বিঘা) জমির উপর ফিল্ম সিটিটি অবস্থিত। এই প্রকল্পের পুরোপুরি কাজ হবে ২০২৮ সালে। যেখানে থাকবে শিল্পীদের শুটিংয়ের আধুনিক সুযোগ-সুবিধা। সেইসঙ্গে আধুনিক সব শুটিং স্পট, ফ্লোর, ভিএফএক্স, যন্ত্রপাতি ও স্টুডিও।

সিনেমা সংশ্লিষ্ঠরা বলছেন, ফিল্ম সিটি পুরোপুরি চালু হলে দেশে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মিত হবে। শুটিং করতে বিদেশ নির্ভরতা কিছুটা কমবে। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের সিনেমা হলে যাওয়ার আগ্রহ বাড়বে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু ফিল্ম সিটিবাংলাদেশ ফিল্ম সিটিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন উপদেষ্টা হিসেবে যাদের নাম জানা যাচ্ছে

পরবর্তী

উপদেষ্টা হচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

পরবর্তী

উপদেষ্টা হচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

৫১ বছরের ইতিহাসে প্রথম ৪২৬ রানের ইনিংস যশবর্ধনের

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT