বাংলাদেশ

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি প্রধান উপদেষ্টার গভীর শোক

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি প্রধান উপদেষ্টার গভীর শোক

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দক্ষিণ স্পেনের কর্দোভা শহরের কাছে আদামুজে দ্রুতগামী ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ১৯ জানুয়ারি এক শোক বার্তায় বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে স্পেনের মহামান্য রাষ্ট্রপতির প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন তিনি।

বার্তায় বলা হয়, সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানি এবং অনেক মানুষ আহত হওয়ার খবরে বাংলাদেশ গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে নিহতদের পরিবার ও স্পেনের জনগণের পাশে রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয় ও প্রার্থনা।

বার্তায় আরও উল্লেখ করা হয়, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন নিহতদের আত্মার মাগফিরাত দান করেন এবং তাদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। পাশাপাশি এই ভয়াবহ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।

বার্তার শেষাংশে, স্পেনের মহামান্য রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বিষয়:গভীর শোক ট্রেন দুর্ঘটনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…