চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার সিক্সে ইংল্যান্ডের সাথে পেরে উঠলো না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্সে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ইংলিশদের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগার যুবারা। দ্বিতীয় ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৫৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলেছে ইংল্যান্ড।

জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। নির্ধারিত ওভারের আগেই ৩৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা। লক্ষ্য তাড়ায় নেমে ২৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান করে জয়ের বন্দরে নোঙর করে ইংলিশরা।

ওপেনিংয়ে নেমে ৬ রান করে ফিরেন জাওয়াদ আবরার। আরেক ওপেনার রিফাত বেগ করেন ৩৬ রান, যেটি ছিল দলের সর্বোচ্চ। আজিজুল ২০, কালাম সিদ্দিকি ১০, রিজান হোসেন ৯, মোহাম্মদ আব্দুল্লাহ ২৫, সাহারিয়ার আহমেদ ১৮ রান করেন।

ইংল্যান্ডের হয়ে সেবাস্তিয়ান মর্গান ৩টি, রালফি আলবার্ট, ম্যানি লামসডেন ২টি করে উইকেট নেন। এছাড়া অ্যালেক্স গ্রিন, ফারহান আহমেদ এবং জেমস মিন্টো একটি করে উইকেট নেন।

জবাবে নেমে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। জোসেফ মুরসকে ফেরান আল ফাহাদ, করেন ১ রান। ওপেনার বেন ডকিন্স ২৭, বেন মায়েস ৩৪ রান করেন। টমাস রেউর অপরাজিত ৫৯ এবং কালেব ফ্যালকনার অপরাজিত ৯ রান করলে শেষ হয় ম্যাচ।

বাংলাদেশের হয়ে ফাহাদ ২টি এবং সামিউন বশীর নেন একটি উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপআইসিসিইংল্যান্ডজিম্বাবুয়েবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT