ক্রিকেট

সাকিব-ইবাদতে ম্যাচে ফেরার আভাস

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে, একজন সালাম করে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে, একজন খেলোয়াড় সালাম করে স্বাগত জানাচ্ছেন, অন্য খেলোয়াড়রা পেছনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসানের ঘূর্ণি ও ইবাদত হোসেনের পেসে ম্যাচে ফেরার আভাস দিয়েছে বাংলাদেশ। ২৪৭ রানে লক্ষ্যে নেমে প্রথম ওভার থেকেই হাত খুলে খেলতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। নবম ওভারে ৫০ রানের সময় সফরকারীদের প্রথম ধাক্কা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

৫৪ বলে ৫৪ রানের জুটি গড়ে ৩৫ রানে আউট হন সল্ট, ৩৫ রান তুলে যান ২৫ বলে। পরের ওভারে আঘাত হানেন তাসকিনের পরিবর্তে একাদশে আসা পেসার ইবাদত। ইংল্যান্ডের প্রথম ম্যাচে জয়ের নায়ক সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে ফেরান টাইগার পেসার। দুই বল খেলে কোন রান না করেই মাহমুদউল্লাহর ক্যাচ হন মালান।

১১তম ওভারের প্রথম বলে আবারও সাকিবের আঘাত। এবার ফেরেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান জেসন রয়। ৩৩ বল খেলে ১৯ রান করেন ইংলিশ ওপেনার।

এরআগে শান্ত, সাকিব ও মুশফিকের দৃঢ়তায় ২৪৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬২ রান তুলতে পেরেছে। জেমস ভিন্স ৩ ও স্যাম কারেন ১১ রানে ব্যাট করছেন।

বিষয়:ইংল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সল্ট সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…