চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে সাংবাদিকের উপর হামলা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৩৬ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় আওয়ামী লীগের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টেলিভিশনের কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান।

শুক্রবার ১৯ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় উপ‌জেলা আওয়ামী লী‌গ ও সহ‌যোগী সংগঠ‌নের উ‌দ্যো‌গে আয়োজিত উপ‌জেলা গেই‌টে ঈদ পূনর্মিলনী সভার অনুষ্ঠা‌নের সংবাদ সংগ্রহ কর‌তে গেলে সেখানে উপ‌জেলা আওয়ামী লী‌গ সভাপ‌তি আওরঙ্গ‌জেব মাতব‌রের নি‌র্দে‌শে তার সন্তান, ভাই,ভা‌তিজাসহ অন্তত ৮ থেকে ১০ জ‌ন যুবক সাংবা‌দিক মিজা‌নের ওপর হামলা করে ব‌লে জানান একাধিক প্রত‌্যক্ষদর্শী।

গুরুতর আহত অবস্থায় মিজানের সহকর্মীরা তাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা হাসপাতা‌লে ‌নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তা‌কে জেলা সদর হাসপাতা‌লে পাঠান কর্তব্যরত চি‌কিৎসক।

আহত সাংবাদিক মিজানুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে উপ‌জেলা আওয়ামী লী‌গ সভাপ‌তির নেতৃ‌ত্বে এক‌টি অসহায় প‌রিবা‌রে জায়গা দখ‌লের এক‌টি ভি‌ডিও ফেসবু‌কে প্রচা‌র করেন তিনি। এ সংবাদের জে‌রে তার ওপর এ হামলা করা হয় দাবি করে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় হঠাৎ কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর এর নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

স্থানীয় সাংবাদিক আব্বাস সিদ্দিকী বলেন, হঠাৎ মিজানুর রহমানের উপর হামলা হচ্ছে দেখে আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

Reneta

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

অন্যদিকে সাংবা‌দিক মিজা‌নের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছেন উপ‌জেলায় কর্মরত সব সাংবা‌দিক। তারা এই ন‌্যাক্কারজনক হামলায় জ‌ড়িত‌দের ‌বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা নি‌তে প্রশাস‌নের প্রতি জোর দা‌বি জা‌নি‌য়ে‌ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারসাংবাদিকের উপরহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT