চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৫:০৪ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিভিন্ন অনুষ্ঠানমালায় আয়োজিত দিবসটির প্রথম প্রহরে কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন জাতীয় পতাকা উত্তোলন এবং কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ পর্যায়ক্রমে জেদ্দায় বাংলাদেশ কমিউনিটি, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠন, মক্কা বিএনপি, তায়েফ বিএনপিসহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (জাতীয় কারিকুলাম) ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি শাখা), বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Banglabid

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বাংলাদেশের অভ্যুদয়, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী (সিআইপি), সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন।

মহান মুক্তিযুদ্ধ ও সকল স্বাধিকার আন্দোলনে নিহতদের স্মরণে মাগফেরাত কামনা করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি প্রবাসীদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলা, দেশের মর্যাদা ক্ষুণ্ন করে এমন ধরনের অবৈধ কাজ হতে বিরত থাকা এবং বৈধ পথে বাংলাদেশের রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

Reneta

অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় দিবস উদযাপনজেদ্দাবাংলাদেশ কনস্যুলেটমহান স্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT