তুরস্কে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

বাংলাদেশ ও তুরস্কের পতাকা ক্রস করে রাখা, দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে (টুসাস) সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কঠিন সময়ে তুরস্কের ভ্রাতৃপ্রতীম জনগণের সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণ একাত্মতা প্রকাশ করছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং জনগণ এই সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে।
বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা টুসাস এর সদর দফতরে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






