চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পনাহীন ব্যাটিংয়ে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
ক্রিকেট মাঠে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা খুব বেশি ছিল না। তবে ব্যাটারদের ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। সাইফ-লিটনদের আসা-যাওয়ার মিছিলে ১৬ রানে হারা দেখেছে টিম টাইগার্স। ম্যাচের খুঁটিনাটি দেখে নিন এক নজরে…

২১.৪৮

ক্যারিবীয়দের বিপক্ষে ১৬ রানে হারল বাংলাদেশ

ক্যারিবীয়দের বিপক্ষে ১৬ রানে হারল বাংলাদেশ

২১.৪৬

সংক্ষিপ্ত স্কোর
টস: ওয়েস্ট ইন্ডিজ (ব্যাটিং)

ওয়েস্ট ইন্ডিজ- ১৬৫/৩ (২০)
হোপ-৪৬* (২৮) , পাওয়েল-৪৪* (২৮), আথানজে-৩৪ (২৭), ব্রেন্ডন-৩৩ (৩৬)
তাসকিন-২/৩৬, রিশাদ-১/৪০

বাংলাদেশ-১৪৯/১০ (১৯.৪)
তানজিম-৩৩ (২৭), হৃদয়-২৮ (২৫), নাসুম-২০ (১৩)

Reneta

জেসন হোল্ডার-৩/৩১, জাডেন সিলেস-৩/৩২, আকিল হোসেইন-২/২২

২১.৪৫

১৬ রানে হারল বাংলাদেশ
শেষ তিন বলে বাংলাদেশের দরকার ছিল ১৭ রান। রোমারিও শেফার্ডের চতুর্থ বলে পুল শট করে ছক্কা হাঁকান তাসকিন। তবে তার আগেই পা দিয়ে স্টাম্প ভেঙে হিট আউট হয়ে যান। ১৬ রানে হার দেখে বাংলাদেশ।

২১.২৭

রিশাদ আউট, বাংলাদেশ ১২৯/৯
৩ বলে ৬ রান করে আউট হয়েছেন রিশাদ হোসেন।

২১.২৭

নাসুমও আউট
১২৩ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। নাসুম ফিরেছেন ১৩ বলে ২০ রান করে।

২১.২০

তানজিম ফিরলেন
নাসুমকে নিয়ে ২৩ বলে ৪০ রানের জুটি গড়েছিলেন তানজিম।। ১৫.৫ ওভারে জেসন হোল্ডারের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়েছেন। ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৩ রান করেন।

২১.১৩

বাংলাদেশের-১০০
তানজিম-নাসুমে শতরানে পৌঁছেছে বাংলাদেশ। তানজিম ৩২ রানে এবং নাসুম ৫ রানে ব্যাট করছেন।

২১.০২

হৃদয় আউট, বাংলাদেশ-৭৭/৬
আসা-যাওয়ার মিছিল যেন থামছেই না। ১২তম ওভারের শেষ বলে উইকেট বিলিয়ে আসলেন হৃদয়। জাডেনের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়েছেন আকিল হোসেনের হাতে। ২ চারে ২৫ বলে ২৮ রান করেন।

২০.৩৪

সোহান ফিরলেন, বাংলাদেশ-৫৭/৫
৮.৩ ওভারে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। খ্যারি পিয়েরে’র বলে বোল্ড হয়েছেন তিনি। ১০ বলে ৫ রান করেন।

২০.৩১

বাংলাদেশের ফিফটি
৭.৫ ওভারে দলীয় ফিফটি পূর্ণ করেছে বাংলাদেশ। হৃদয় ১৭ রানে এবং সোহান ৪ রানে ব্যাট করছেন।

২০.২৩

পাওয়ার প্লেতে ৪ উইকেট নেই বাংলাদেশের
প্রথম ৬ ওভারে ৪২ রান তুললেও ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৯ বলে ১০ রানে হৃদয় ব্যাট করছেন। সোহান এখনও রানের খাতা খোলেননি।

২০.১৮

শামীমকে ফেরালেন হোল্ডার, বাংলাদেশ-৪১/৪
৪১ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। জেসন হোল্ডারের বলে বোল্ড হয়েছেন শামীম পাটোয়ারী। ৪ বলে ১ রান করেন।

২০.১৩

সাইফও ফিরলেন,বাংলাদেশ-৩৮/৩
৪.২ ওভারে ৩৮ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। আকিলের বলে শর্ট ফাইন লেগে রোমারিও শেফার্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ হাসান। ১ ছক্কায় ৭ বলে ৮ রান করেন।

২০.০৯

আকিলের ফিরতি ক্যাচে ফিরলেন লিটন, বাংলাদেশ ২৯/২
২.৫ ওভারে আকিল হোসেন ফেরালেন লিটন দাসকে। ১ চারে ৮ বলে ৫ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

২০.০১

তানজিদ ফিরলেন, বাংলাদেশ ১৬/১
ভালো শুরু এনে দিয়েছিলেন তানজিদ তামিম। তবে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জেডেন সিলসের শিকার হয়ে ফিরেছেন। ২ চার ১ ছক্কায় ৫ বলে ১৫ রান করেন তানজিদ।

১৯.৪১

৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শাই হোপ ও রোভম্যান পাওয়েল

বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল উইন্ডিজ

১৯.৪১

বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল উইন্ডিজ
সংক্ষিপ্ত স্কোর
টস: ওয়েস্ট ইন্ডিজ (ব্যাটিং)
ওয়েস্ট ইন্ডিজ-১৬৫/৩
হোপ-৪৬* (২৮) , পাওয়েল-৪৪* (২৮), আথানজে-৩৪ (২৭), ব্রেন্ডন-৩৩ (৩৬)
তাসকিন-২/৩৬, রিশাদ-১/৪০

১৯.১২

উইন্ডিজের ১০০
১৪.৫ ওভারে শতরান পূর্ণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। হোপ ২৬ রানে এবং পাওয়েল ৪ রানে ব্যাট করছেন।

১৯.০১

এবার ফেরালের রাদারফোর্ডকে
১৩তম ওভারের প্রথম বলে কিংকে ফেরান তাসকিন। পরের বলে লিটনের ক্যাচ বানিয়ে ফেরালেন শেরফান রাদারফোর্ডকে। রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনি।

১৮.৫৯

ব্রেন্ডন কিংকে ফেরালেন তাসকিন
১২.১ ওভারে ৮২ রানে দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে ডিপ স্কয়ার লেগে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ব্রেন্ডন কিং। ১ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৩৩ রান করেন।

১৮.৪০

১০ ওভারে উইন্ডিজের ৭০/১
ব্রেন্ডন কিং ২৩ রানে এবং শাই হোপ ৯ রানে ব্যাট করছেন।

১৮.৪০

সাফল্য এনে দিলেন রিশাদ
৮.২ ওভারে ৫৯ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন রিশাদ হোসেন। আলিক আথানজেকে বোল্ড করেছেন টাইগার স্পিনার। ৪টি চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৪ রান করেন ক্যারিবীয় ওপেনার।

১৮.৩৭

ক্যারিবীয়দের ৫০
৭.৩ ওভারে দলীয় ফিফটি পূর্ণ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আলিক আথানজে ২৭ রানে এবং ব্রেন্ডন কিং ১৯ রানে ব্যাট করছেন।

১৮.৩২

পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজের ৩৫/০
আলিক আথানজে ২০ রানে এবং ব্রেন্ডন কিং ১১ রানে ব্যাট করছেন।

১৮.২১

চতুর্থ ওভারে খরুচে তাসকিন
প্রথম তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ১৩ রান নিতে পেরেছেন। চতুর্থ ওভারে তাসকিন আসেন। এই ১৭ রান খরচ করেছেন টাইগার পেসার। তিনটি ওয়াইড দেয়ার পাশাপাশি বাউন্ডারি হজম করেছেন তিনটি।
৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৩০ রান।

১৭.৫৯

১ মিনিট নীরবতা পালন
খুলনায় জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের ফিজিও হাসান আহমেদ। তাঁর প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ দল আজ কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে। ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতাও পালন করা হয়েছে।

১৭.৪৫

কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ

হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দল বরিশাল বিভাগের ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদ। তার স্মরণে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ খুলনা ও বরিশাল ম্যাচের তৃতীয় দিন সকালে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে ৪৭ বছর বয়সী এই ফিজিওকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল কালো আর্মব্যান্ড পরবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। আগামীকাল চলমান এনসিএলের চতুর্থ দিনের ম্যাচগুলোতেও হাসান আহমেদকে স্মরণ করা হবে।

১৭.৩৬

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আলিক আথানাজে, ব্রেন্ডন কিং, শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, খ্যারি পিয়েরে, রোমারিও শেফার্ড, জাডেন সিলেস, রোস্টন চেজ।

১৭.৩৫

লিটন ফিরলেন, একাদশে একাধিক পরিবর্তন
এশিয়া কাপে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক। তার পাশাপাশি ফিরেছেন তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচের একাদশে সাইফউদ্দিন থাকা বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড থেকেই। পাশাপাশি শেষ টি-টুয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ তামিম, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব

১৭.৩১

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। উইন্ডিজ অধিনায়ক শাই হোপ আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামটি-টুয়েন্টিবাংলাদেশলাইভ ব্লগলিটনলিড স্পোর্টসস্পোর্টস লাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা আমাদের গোলমুখে একটিও শট নিতে পারেনি: স্পেন কোচ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, ইরানও আক্রমণ করবে না’

জুলাই ২৬, ২০২৬

বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমান মারা গেছেন

জুলাই ২৬, ২০২৬

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT