চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূলপর্বে খেলার আশা নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ

ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড় ও কোচ সংবাদ সম্মেলনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালে সৌদি আরবে বসবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে চীনে বাছাইপর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এবং কোচ গোলাম রব্বানি ছোটন আশা করছেন, মূলপর্বে খেলার।

বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে হেড কোচ গোলার রব্বানি বললেন, ‘আমরা প্রায় চারমাস ধরে অনুশীলন ক্যাম্প করেছি। আমাদের গ্রুপের শক্ত প্রতিপক্ষ স্বাগতিক চীন এবং বাহরাইন। বাকিদের আমরা সহজেই হারাতে পারব। আমাদের লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে কোয়ালিফাই করা।’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বললেন, ‘আমাদের লক্ষ্য এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা। আমাদের শক্তি হল টিমওয়ার্ক। আমরা ২০২৬ সালে সৌদি আরবে হতে চলা আসরে খেলতে চাই।’

বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্যরা- স্বাগতিক চীন, বাহরাইন, ব্রুনাই দারুসসালাম, পূর্ব তীমুর এবং শ্রীলঙ্কা। প্রতিটি দল সবার সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপের চ্যাম্পিয়ন দল সৌদি আরবে হতে চলা মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পূর্ব তীমুরের বিপক্ষে ২২ নভেম্বর। ২৪ নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে ব্রুনাই দারুসসালামের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ২৮ নভেম্বর বাহরাইন এবং ৩০ নভেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএশিয়ান কাপচীনছোটনফয়সালবাফুফেবাংলাদেশবাহরাইনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT