চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিতে বড় উদযাপনের আশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নিগার সুলতানা মিরপুরে মিডিয়ার মুখোমুখি সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় যত বড় উদযাপনও তত। কিন্তু বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের দেখা যাচ্ছে ঐতিহাসিক জয়ের পরও সাদামাটা উদযাপন করতে। দ্বিপাক্ষিক সিরিজে প্রথম টি-টুয়েন্টি জয়ের পর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ও এলো মিরপুরে। তারপরও সাদামাটা উদযাপন! কারণটা জানালেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেই আসল জয়োল্লাসে মাততে চায় বাংলাদেশ।

‘অবশ্যই মেয়েরা অনেকবেশি রোমাঞ্চিত ছিল। কিন্তু আমি বলেছি যে না, আসল কাজটা শেষ হয়নি এখনও। কারণ যখন ভালো করবেন আপনার প্রতি দায়িত্বটা আরও বেশি থাকবে। যেমন আপনাদেরও (মিডিয়া) একটা প্রত্যাশা তৈরি হয়েছে যেন আমরা সিরিজ নেই, আমাদেরও একই। কারণ জানি আমরা ভালো ক্রিকেট খেললে একটা স্টেপ আগে যাবো, যা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন হবে। ওদের থামিয়ে রেখেছি যে উল্লাসের এখনও অনেককিছু বাকি আছে। হয়তো সিরিজ নিতে পারলে দেখা যাচ্ছে ওভাবে আমরা সেলিব্রেট করবো।’

ভারতের মতো শক্তিশালী দলকে হারানোর পেছনে বিশ্বাসের অনুরণন বেশি কাজ করেছে বলে মনে করেন জ্যোতি। দলের প্রতি ছিল পরিষ্কার বার্তা।

Banglabid

‘সবসময় চেষ্টা করি দলের ভেতর ইতিবাচক আবহ তৈরি করতে। নির্দিষ্ট দিনে প্লেয়ারের বাজে সময় যেতে পারে, তার মানে এই না যে তার সামর্থ্য নেই। চেষ্টা করি সবসময় সবাইকে ব্যাক করার জন্য। ড্রেসিংরুমে একটা কথাই বলেছি যে, আমরা আমাদের প্রাইড ও সম্মানের জন্য ক্রিকেট খেলবো। সবাইকে এটাই মনে করিয়ে দিয়েছি আমরা কতটুকু ক্যাপেবল।’

‘যা করতে পারি সেটা যদি করে দেখাতে পারি ঘুরে দেখাতে পারবো। সিরিজ হারার পর আমার একটা কথাই ছিল, ওয়ানডেতে বেটার ক্রিকেট খেলতে হলে আগামী ম্যাচে জয় দরকার। মেয়েরা অনেক ইতিবাচক ছিল, কোচিং স্টাফ থেকেও পজিটিভ ওয়েতে চিয়ার আপ করা হয়েছে। সবার ভেতর বিশ্বাস ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিগার সুলতানা জ্যোতিবাংলাদেশ-ভারতমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব-মোস্তাফিজের আঘাতে বিপর্যস্ত আফগানিস্তান

পরবর্তী

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

পরবর্তী
ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল শয্যা ও মশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ ওভারে ১১৯ করতে হবে বাংলাদেশকে

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT