বাংলাদেশ

বাংলাদেশ কখনও ঋণখেলাপি হয়নি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিজার্ভ নিয়ে নানামুখি আলোচনা চললেও ঋণ পরিশোধে বাংলাদেশে কখনও খেলাপি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অনেকেই রিজার্ভ নিয়ে গুজব ছড়াচ্ছে, এখনও পাঁচ মাসের চাহিদা মেটানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশের।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, মানবাধিকারের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনীর আশ্রয়দাতা যুক্তরাষ্ট্র এখন সোচ্চার হয়েছে বাংলাদেশে মাদক চোরাকারবারীদের মানবাধিকার নিয়ে।

করোনাকালে চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, করোনা মহামারী ব্যবস্থাপনা, করোনা ভ্যাকসিনেশন, ডাক্তার-নার্স নিয়োগ, চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন, কমিউনিটি ক্লিনিকের মতো উদ্যোগগুলো স্বাস্থ্যখাতকে বদলে দিয়েছে।

বিষয়:চিকিৎসক রিজার্ভ টাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…