চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলে চোট থাকলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ: ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে দলে বেশকিছু চোটের শঙ্কা আছে। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরা বলছেন, সবকিছু ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশ বড় চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত আছে।

দলের নিয়মিত অনুশীলনের পর সংবাদমাধ্যমে কথা বলেন ক্যাবরেরা ও ফরোয়ার্ড রাকিব হোসেন। ক্যাবরেরা জানান, ‘আমরা ভালো আছি, অনুশীলনে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছি। যে ধরনের ফলাফল আসছে তাতে আমি বেশ খুশি। আমরা বড় ম্যাচের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত আছি।’

চোট সংক্রান্ত প্রশ্নে স্প্যানিশ কোচ বলেন, ‘সে কারণেই অনুশীলনের জন্য ডাকা খেলোয়াড়দের তালিকাটা আমরা লম্বা করেছি। সুমন, ইব্রাহিম, তপু বর্মণ, তারিক কাজী, এমনকি আল আমিনকেও আমরা বাজেভাবে ব্যবহার হতে দেখেছি। আমরা চেষ্টা করছি সুমন ও ইব্রাহিমকে সঠিক সময়ে সেরে তোলার। তারিক, তপু এবং আল আমিনের ব্যাপারেও আমরা আশাবাদী। আশা করছি তপুও ঠিক হয়ে যাবে।’

‘ম্যাচে হামজা চৌধুরী ও সামিত সোম ভালো প্রভাব রাখবেন বলে আশা করছি। সোমবার সকালে দেশে আসবেন হামজা, তিনটি অনুশীলন সেশন করব, সবকিছু ঠিক আছে। সামিতের জন্য কিছুটা কঠিন হবে। কারণ পরশুদিন বিকেল বা সন্ধ্যার দিকে আসবে, যেটা তার জন্য একটু কঠিন হবে। আসার পর তার সাথে কথা বলে সঠিক সিদ্ধান্তটি নেয়া হবে।’

বাংলাদেশ ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ৯ অক্টোবর। ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে দেশটির বিপক্ষে পরের ম্যাচ খেলতে হবে হামজা চৌধুরীদের। এরপর নভেম্বরের ১৮ তারিখ ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএশিয়ান কাপক্যাবরেরাজামালতপুতারিকবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT