চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৫ আরোহী নিয়ে উড্ডয়নের সময় খুলে গেল বিমানের চাকা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৩৯ অপরাহ্ণ ১৬, মে ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
উড্ডয়নের সময় বিমানের চাকা খুলে যাওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের উড়ার সময় পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও পাইলটের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পান বিমানের ৭৫ আরোহী।

আজ ১৬ মে শুক্রবার দুপুর ১টা ২১ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটের ড্যাশ ৮-৪০০ মডেলের এই উড়োজাহাজে শিশুসহ মোট ৭৫ জন আরোহী ছিলেন।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তুজা হাসান জানান, উড্ডয়নের সময় বিমানের পেছনের চারটি চাকার মধ্যে একটি খুলে নিচে পড়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ টের পায় এবং পাইলটকে অবহিত করা হয়।

Banglabid

পাইলট প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নির্ধারিত সময়ের কিছু আগে, দুপুর ২টা ২১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করান। সকল যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পান বলে নিশ্চিত করেন তিনি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে পরিচালক বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। কারো গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণত উড্ডয়নের আগে বিমানযাত্রা সংশ্লিষ্ট সব ধরনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এমন ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Reneta

এ ঘটনায় যাত্রী ও সংশ্লিষ্ট মহলে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে পাইলটের সাহসিকতা এবং তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ বিমান
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT