চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের লোগো, শহরের কেন্দ্রে স্থাপিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ১ নভেম্বর  থেকে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলোর মধ্যে একই প্ল্যাটফর্মে আন্তঃপরিচালনযোগ্য লেনদেন চালু হবে।

এখন থেকে একজন গ্রাহক বিকাশ থেকে নগদে, বা ব্যাংক হিসাব থেকে এমএফএসে সরাসরি টাকা পাঠাতে পারবেন। একইভাবে এমএফএস থেকেও ব্যাংকে টাকা স্থানান্তর করা যাবে, কোনও আলাদা সিস্টেম ব্যবহার না করেই।

সোমবার ১৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খানের সই করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনপিএসবি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ অবকাঠামোর মাধ্যমে নতুন এই লেনদেন পদ্ধতি চালু করা হবে। আগামী ০১ নভেম্বর তারিখ হতে ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডারসমূহ আন্তঃপরিচালনযোগ্য ব্যবস্থায় সরাসরি লেনদেন শুরু করবে।

আন্তঃপরিচালনযোগ্য ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডার তার গ্রাহক থেকে ফি বাবদ ভ্যাটসহ সর্বোচ্চ যথাক্রমে ০.১৫%, ০.২০% ও ০.৮৫% আদায় করতে পারবে।

Reneta

অর্থ প্রেরণের পূর্বেই প্রযোজ্য ফি এর পরিমাণ গ্রাহককে প্রদর্শন করতে হবে এবং তা গ্রাহক এর হিসাব হতে আদায় করতে হবে। প্রাপকের নিকট থেকে কোন ফি আদায় করা যাবে না।

আন্তঃপরিচালনযোগ্য ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, এমএফএস প্রোভাইডার হিসাবের প্রকারভেদে নির্ধারিত লেনদেন সীমা প্রযোজ্য হবে।

এনপিএসবি-এর আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে পিএসডি সার্কুলার নং-০২ তারিখ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল লেনদেনন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশপেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টবাংলাদেশ ব্যাংকের উদ্যোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

পারেদেসকে ‘লাল কার্ড’ দেখানোর খবর ঠিক নয়, হাতাহাতির ঘটনা তদন্ত করছে ফিফা

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT