অনিয়ম-দুর্নীতির তথ্য লুকানো এবং বিশেষ গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ মিলনায়তনে আলোচনায় তারা বলেন, ব্যাংক খাতে লুটপাট, নৈরাজ্য এবং দুর্নীতির প্রকৃত চিত্র আড়াল করতে গভর্নর এবং দখলদারদের এই যোগসাজশ।






