চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে যা প্রয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে হলে সিভিল এভিয়েশন অথরিটিকে আরও আধুনিক এবং যুগপোযোগী করতে হবে। আর সেজন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

বৃহস্পতিবার ২৩ নভেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সহযোগীতায় এবং ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন ও বোয়িং কোম্পানির আর্থিক পৃষ্ঠপোষকতায় সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে তিন সপ্তাহের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সিভিল এভিয়েশন একাডেমির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করার মাধ্যমে সিভিল এভিয়েশন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

সিভিল এভিয়েশনের পরিচালনা ও পরিকল্পনা সদস্য এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী, বাংলাদেশে বোয়িং এর ফিল্ড সার্ভিস রিপ্রেজেনটেটিভ রিতেশ পিল্লাই বক্তৃতা করেন।

এসময় বাংলাদেশ সিভিল এভিয়েশনে নব যোগদানকারী ২৫৬ জন প্রশিক্ষাণার্থীদের ১২টি বিষয়ভিত্তিক ট্রেড কোর্সসহ মোট ১৮টি কোর্সের আওতায় ২৮৭ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের সনদপত্র আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়। আগামী দিনগুলোতে বাংলাদেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীরাও ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভিয়েশন হাববাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে হবেসিভিল এভিয়েশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT