চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন রান আউটের পর এলোমেলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাহিমা খাতুন, রিতু মনি, নিগার সুলতানা জ্যোতি—টানা তিন ব্যাটার রান আউটের শিকার। তাতে অস্ট্রেলিয়ার ফিল্ডারদের কৃতিত্ব যতটা তার চেয়ে বেশি দায় বাংলাদেশের ব্যাটারদের। বৃত্তের ভেতরে ফিল্ডারের হাতে বল দেখেও দৌড়ে রান নিতে গিয়ে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াই করার স্বপ্নে সমাধি ঘটল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে ১১৮ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করল বিশ্বচ্যাম্পিয়নরা।
মিরপুরের মন্থর উইকেটে এমনিতেও অজি বোলিংয়ের সামনে ২১৩ রান তাড়া করে জয়ের আশা করা কঠিনই ছিল। কিন্ত লড়াই জমানোর দরজা ঠিকই খোলা ছিল। সেটি হতে দিল না ব্যাটারদের উইকেট ছুঁড়ে আসার মিছিল। ২৫ রানে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশ রানও করতে পারেনি স্বাগতিকরা। ২ উইকেটে ৭০ থেকে  ৯৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ, রয়ে যায় ১৪ ওভার।
টাইগ্রেস ইনিংসের সর্বোচ্চ রান করা জ্যোতি অদ্ভূতভাবে রান আউট হয়েছেন। অধিনায়ক ২৭ রান করার পর ব্যাট ক্রিজে না ছুঁইয়ে মাশুল দেন। মি. একস্ট্রা থেকে ২৩ রান না এলে বাংলাদেশের স্কোরটা আরও ছোট হতো। জ্যোতি ছাড়া মোটে দুজন ছুঁয়েছেন দুই অঙ্ক। ওপেনিংয়ে নামা সোবহানা মোস্তারি ১৭ ও তিন নম্বরে নামা মুর্শিদা খাতুন ১০ রান করেন।  বাকিরা ক্রিজে গেছেন আর ফিরে এসেছেন।

মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার মেয়েদের সিরিজ মাঠে এসে দেখতে লাগছে না টিকিট। তারপরও গ্যালারিতে খুব একটা সাড়া মেলেনি টাইগ্রেস সমর্থকদের। শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পেরেছেন দর্শকরা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে স্টেডিয়ামের একটি দর্শক স্ট্যান্ড। শ’খানেক দর্শক জ্যোতিদের উজ্জীবিত করার চেষ্টা করে গেছেন।

ব্যাটিংয়ে তো বটেই বোলিং, ফিল্ডিংয়েও রয়েছে বাংলাদেশের আক্ষেপের জায়গা। স্বাগতিকদের লক্ষ্যটা থাকতে পারত নাগালে। কিন্তু একাধিক ক্যাচ মিস ও বাউন্ডারি লাইনে বাজে ফিল্ডিংয়ের ফায়দা কাজে লাগিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া পায় ২১৩ রানের লড়াকু পুঁজি। ৪৮ রানে ৪ উইকেট তুললেও শেষ পর্যন্ত সফরকারীদের অল্পতে আটকাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

 

৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে দুইশ পেরিয়ে যায় অ্যালিসা হিলির দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মন্থর উইকেটে যা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং লক্ষ্য। ফাহিমা খাতুনের ২৯ রানের শেষ ওভারটি স্বাগতিকদের জন্য বড্ড হতাশা উপহার দেয়।

সাত নম্বরে নামা সাদারল্যান্ডের (৫৮*) লড়াকু ফিফটি ও নয় নম্বরে নামা অ্যালানা কিংয়ের ৩১ বলে ৪৬ রানের ক্যামিও বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে যায় লড়াকু সংগ্রহে। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে ৫৬ বলে ৬৭ রান যোগ করেন।

Reneta

প্রথমবার বাংলাদেশে সিরিজ খেলতে এসে শুরুর ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়ার মেয়েরা। পঞ্চাশের আগেই সফরকারীরা হারায় ৪ উইকেট।

আগের রাতে বৃষ্টির কারণে মিরপুরের উইকেট সকাল ছিল কিছুটা স্যাঁতস্যাঁতে ও মন্থর। যেখানে টস জিতে আগে বোলিং বেছে নেন নিগার সুলতানা জ্যোতি।

টাইগ্রেস অধিনায়ককে বোলাররা শুরুতেই এনে দিতে থাকেন একের পর এক সাফল্য। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই অফস্পিনার সুলতানা খাতুনকে উইকেট দেন লিচফিল্ড। গোল্ডেন ডাক মেরে ফেরেন অজি ওপেনার। এরপর অ্যালিসা পেরিকে ফেরান সুলতানা।

অস্ট্রেলিয়ার রান তখন ২১। আরেক ওপেনার অ্যালিসা হিলি খেলছিলেন সাবলীলভাবেই। ২৪ রান করা অজি অধিনায়ককে ফেরান মারুফা আক্তার। উইকেটের পেছনে জ্যোতির গ্লাভসে ক্যাচ জমা করেন।

 

অস্ট্রেলিয়া যখন দলীয় পঞ্চাশের কাছে তখন নাহিদা আক্তার এনে দেন সাফল্য। এ বাঁহাতি স্পিনার ইনকামিং ডেলিভারিতে এলবিডব্লিউ করেন তাহিলা ম্যাকগ্রাথকে (৯)। দলীয় ৭৮ রানে বেথ মুনিকে ফেরান ফাহিমা। ২৫ রান করে ফেরেন এ ব্যাটার। এরপর দুটি ক্যাচ মিস করে বসে বাংলাদেশের ফিল্ডাররা। কয়েকটি বাউন্ডারি হয়ে মিস ফিল্ডিংয়ের কারণে।

দলীয় একশ পেরোনোর পর অ্যাশলে গার্ডনারকে  (৩৮ বলে ৩২ রান) ফেরান নাহিদা আক্তার। দেড়শর আগে সপ্তম উইকেট হারায় অজিরা। ১৪৬ রানে ফিরে যান জর্জিয়া ওরিহাম (১২) স্বর্না আক্তারের লেগ স্পিনে স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন রাবেয়া খান। এরপর আর বাংলাদেশকে ‍সুযোগ দেয়নি অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ও অ্যালানা কিং মিলে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। ফাহিমার শেষ ৫ ডেলিভারি থেকে ৪টি ছক্কা ও একটি চার মেরে বাংলাদেশকে হতাশা উপহার দেন কিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেটপ্রথম ওয়ানডেবাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT