ক্রিকেট

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

ডারউইন টেস্ট

বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটাররা একটি ক্রিকেট ম্যাচে ব্যাটিং ও বোলিং করছে, দর্শক ও মাঠের পরিবেশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুইযুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এখন পর্যন্ত ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত করছে বাংলাদেশ। হাসান মাহমুদের ৬ উইকেটের পর তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি। ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। তৃতীয় দিনে পিচের অবস্থা কী থাকবে সেটা বলা না গেলেও কোন পরিকল্পনায় আগাতে হবে সেটা ভালোই জানে বাংলাদেশ। সেবিষয়ে কথা বলেছেন তানজিদ।

ডারউইনে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫১ রান। দেড়শ রানে এগিয়ে টিম টাইগার্স। দিন শেষে সাংবাদিকের সামনে আসেন অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের হয় প্রথম ও নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করা তানজিদ।

তানজিদ বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছি, উইকেটটা খুব ভালো ছিল। দিন শেষে হাসান এবং মিরাজ ভাই যেভাবে ব্যাটিং করেছে, দেখে ভালোই মনে হয়েছে। কিন্তু তারা (অস্ট্রেলিয়া) অনেক টাইট লাইনে বল করছে। আমাদের কাছে মনে হয়, যতক্ষণ পর্যন্ত আমরা বেশি ব্যাটিং করতে পারবো, ততক্ষণ আমাদের টিমের জন্য ভালো।’

‘যেহেতু আমাদের হাতে এখনও তিন দিন, অনেক লম্বা সময় আছে, আমরা চাইবো যতবেশি সেশন ব্যাটিং করা যায়, তত আমাদের জন্য ভালো। বেশি রান করা গেলে আমাদের বোলারদের জন্য কাজটা সহজ হবে।’

বিষয়:অস্ট্রেলিয়া টেস্ট ডারউইন তানজিদ হাসান বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…